প্রকাশিত: মার্চ ২৮, ২০২২ ৫:২৭ পিএম

নিজের স্বপ্নপূরণ করতে মানুষ অনেক অবাক কাজ করে থাকে । তেমনই এক কাজ করেছেন তামিলনাড়ুর সালেমের এক যুবক। নিজের স্বপ্নের বাইক কেনার জন্য ৩ বছর ধরে ১ টাকার কয়েন জমিয়েছেন। শনিবার ওই ১ টাকার কয়েন দিয়ে ভারতীয় মুদ্রায় ২.৬ লাখ টাকায় স্বপ্নের বাইক কিনেছেন তিনি। যা কিনা সবার কাছে অনুকরণীয় হয়ে থাকবে।

ওই যুবকের নাম ভি বুবাথি। তিন বছর ধরে স্বপ্নের বাইক কেনার জন্য ওই টাকা সংগ্রহ করেন তিনি। তিন বছর পর বাইকের সমান টাকা জমার পর সেই টাকা নিয়ে তিনি শোরুমের যান। ওই টাকা দেখে শোরুমের মালিকের মাথায় হাত। শোরুমের কর্মীরা ওই টাকা গুনতে টানা ১০ ঘণ্টা সময় নেন। অবশেষে বুবাথি নতুন বাজাজ ডোমিনার কিনে বাড়ি ফেরেন।

ভারত অ্যাজেন্সির ম্যানেজার মহাবিক্রান্ত বলেছেন, মোটরসাইকেল শোরুমের কর্মীরা বুবাথির তিন বছরের গুনতে ১০ ঘণ্টা সময় নিয়েছেন৷

বুবাথি একজন বিসিএ স্নাতক৷ চার বছর আগে তার ইউটিউব চ্যানেল শুরু করার আগে একটি বেসরকারি কোম্পানিতে কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করতেন। ৩ বছর আগে একটি বাইক কেনার স্বপ্ন দেখেছিলেন তিনি৷ কিন্তু তখন বাইকের দাম ছিল ২ লাখ টাকা৷ তখন অত টাকা তার কাছে ছিল না৷ তাই তখন থেকে টাকা জমাতে শুরু করেন তিনি৷ প্রতিদিন ১ টাকার কয়েন দিয়ে তিনি তার পিগি ব্যাঙ্কে ফেলতেন৷ সেই টাকা জমেছে এতদিনে৷ তাই এবার নিজের সাধ পূরণ করলেন তিনি৷

শেয়ার

পাঠকের মতামত

রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী

দেশের রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম বলে উল্লেখ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। সোমবার ...

চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (সিইআইজেড) শেষ পর্যন্ত এক বিলিয়ন মার্কিন ...

চট্টগ্রামে ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত, নিরাপদ পানির তীব্র সংকট

চট্টগ্রামে ১৫টি উপজেলায় বন্যায় ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে দক্ষিণাঞ্চলের তিনটি উপজেলা সাতকানিয়া, বাঁশখালী ও ...

যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ

নতুন শুল্কনীতিতে বাংলাদেশের জন্য সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। নতুন এ সিদ্ধান্তের ফলে ...

বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গত দেড়-দুই মাসের পরিশ্রমে প্রণীত সাম্প্রতিক বাজেটটি দেশের সর্বস্তরের ...