প্রকাশিত: জানুয়ারী ১৭, ২০২৪ ৮:০০ পিএম

দেশের বাজারে রেকর্ড ছাড়ালো স্বর্ণের দাম। ২২ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের নতুন দাম ১ লাখ ১২ হাজার ৪৪০ টাকা। যা আগামীকাল বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

বুধবার (১৭ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস।

চার সপ্তাহের ব্যবধানে প্রতিভরি স্বর্ণের দাম বেড়েছে ১ হাজার ৩৯৮ টাকা। সবশেষ ২৩ ডিসেম্বর প্রতিভরি স্বর্ণের দাম ১৭৫০ টাকা বাড়িয়ে ১ লাখ ১১ হাজার ৪২ টাকা করা হয়। মূলত দেশের বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ায় নতুন এ দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বাজুস। গত জুলাইয়ে দেশের বাজারে প্রথমবার লাখ টাকা ছাড়ায় স্বর্ণের ভরি।

এ ছাড়াও ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭ হাজার ৩০৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৯২ হাজার ২৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৭৬ হাজার ৬৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, ২০২৩ সালে ২৯ বার স্বর্ণের দাম সমন্বয় করছে বাজুস।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (সিইআইজেড) শেষ পর্যন্ত এক বিলিয়ন মার্কিন ...

যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ

নতুন শুল্কনীতিতে বাংলাদেশের জন্য সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। নতুন এ সিদ্ধান্তের ফলে ...

বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গত দেড়-দুই মাসের পরিশ্রমে প্রণীত সাম্প্রতিক বাজেটটি দেশের সর্বস্তরের ...

অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ

২০২৫-২০২৬ করবর্ষে রেকর্ড প্রায় ৪৭ লাখ করদাতা ই-রিটার্ন সিস্টেমের মাধ্যমে তাদের আয়কর রিটার্ন দাখিল করেছেন। ...

বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে এআইর ব্যবহার সম্ভাবনাময়

বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ব্লকচেইনের ব্যবহার সম্ভাবনাময় বলে জানিয়েছেন আলোচকরা। শনিবার (১৯ জুলাই) ...