
শীতকালীন সবজির মধ্যে অন্যতম ব্রকোলি। ফুলকপির মতো দেখতে হলেও স্বাদে ফুলকপির চেয়েও সুস্বাদু। সবুজ রঙের এই সবজির ডাট এবং ফুল বিভিন্নভাবে রান্না করে খাওয়া যায়। অনেকে কাঁচাও খেয়ে থাকেন। তবে কখনো কী ব্রকোলির সুপ খেয়েছেন? এই সুপ স্বাস্থ্যের জন্য খুবই ভালো। বাচ্চা থেকে বড় প্রত্যেকেই খেতে পারেন এই স্যুপ। তৈরি করাও খুব সহজ। চলুন তবে জেনে নেয়া যাক ব্রকোলি সুপ তৈরির রেসিপিটি-
উপকরণ: ২৫০ গ্রাম ব্রকোলি, একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, পরিমাণ মতো তেল, চার থেকে পাঁচ কোয়া রসুন কুচি, পানি তিন কাপ, স্বাদ মতো লবণ, এক চিমটি গোলমরিচ গুঁড়া, এক টেবিল চামচ মাখন, এক টেবিল চামচ ময়দা, দুধ ১/৩ কাপ, এক চা চামচ জিরা গুঁড়া, এক চিমটি গরম মশলা গুঁড়া।

প্রণালী: ব্রকোলি মাঝারি সাইজ করে কেটে ধুয়ে নিন। পেঁয়াজ ও রসুন হালকা ভেজে নিন। তারপর পানি, লবণ, গোলমরিচ গুঁড়া দিয়ে ঢেকে রান্না করুন। পানি ফুটতে শুরু করলে ব্রকোলি দিয়ে সিদ্ধ করে নিন। সিদ্ধ হয়ে গেলে আঁচ বন্ধ করে ঠান্ডা হতে দিন। এবার ব্লেন্ডারে ব্রকোলি ও সবজির ষ্টক একসঙ্গে পেস্ট করে নিন। অন্য একটি প্যানে মাখন গলিয়ে, তাতে ময়দা ও লবণ দিয়ে নাড়তে থাকুন। কিছুক্ষণ রান্না করার পর দুধ দিয়ে দিন। ক্রমাগত নাড়তে থাকবেন। মিশ্রণটি একেবারে থকথকে হবে। তারপর এতে ব্রকোলির পেস্ট, গোলমরিচ গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে নাড়ুন কিছুক্ষণ। এরপর গরম মশলা, লবণ দিয়ে আরো কিছুক্ষণ রান্না করুন। মিশ্রণটি ভালোভাবে ফুটে গেলেই তৈরি হয়ে যাবে ব্রকোলি সুপ।
- ১কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না : আইসিটি মন্ত্রী
- ২জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চরফ্যাশনের তিন থানায় জামায়াতের গণমিছিল
- ৩মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত সম্ভব
- ৪গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
- ৫যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন
- ৬রিজার্ভ বনভূমিতে গাছ কেটে বন ভূমি দখলের প্রয়াস
- ৭সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ৮চকরিয়ার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুর পরিকল্পনার ইঙ্গিত
- ৯অক্টোবরের মধ্যে প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান: মন্ত্রণালয়
- ১০বিশ্ববিদ্যালয়কে দক্ষ মানবসম্পদ তৈরির কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ১চাঁদপুর-শরীয়তপুর সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
- ২শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
- ৩ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
- ৪কেশবপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র্যালি
- ৫লোডশেডিংয়ের প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
- ৬হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ সচেতনতা সভা
- ৭চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বাগানে
- ৮মেজর সিনহা হত্যা: ছয় বছরেও শেষ হয়নি বিচার
- ৯নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পুলিশ-ডিবি’ পরিচয়ে প্রতারণা, অভিভাবকদের কাছে অর্থ দাবি
- ১০ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ দেশকে ধ্বংস করতে চেয়েছিল : শিক্ষামন্ত্রী





পাঠকের মতামত