
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আমাদের সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার সব থেকে বড় বাধা হলো বিএনপি- জামায়াত।
সোমবার ( ৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর শাজাহানপুর আমতলা মসজিদ সংলগ্ন প্রাঙ্গণে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি- জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি। এরা সবসময় অপরাজনীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করে। মানুষকে পুড়িয়ে মেরে রাজনৈতিক ফায়দা হাসিল করাই এদের মূল লক্ষ্য। এরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মেরে আনন্দ উল্লাস করে। এ বিএনপি-জামায়াত আর যাই হোক, আইনের শাসনের পক্ষের শক্তি হতে পারে না।
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক তা বিএনপি-জামায়াত চায় না। আমরা সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশের সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকি তা এই অপশক্তি চায় না। ৭ জানুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে দেশের মানুষ বিএনপি-জামায়াতকে প্রত্যাখ্যান করেছে। তাদের কথায় কেউ কান দেয়নি।
নাছিম বলেন, আওয়ামী লীগ শক্তিশালী হলে কেউ দেশে আর সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারবে না। আমাদের শহর, পাড়া, মহল্লায় আওয়ামী লীগের হাতকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে হবে। দক্ষ, সৎ ও সাহসী নেতৃত্বের মধ্য দিয়ে আমরা আওয়ামী লীগের ভিত্তিকে আরও শক্তিশালী করব।
তিনি বলেন, আমাদের রাজনীতি হলো মানুষের জন্য। আওয়ামী লীগের জন্মই হয়েছে মানুষের সেবা করার জন্য। আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর জাতির পিতার নেতৃত্বে আওয়ামী লীগ গণমানুষের সংগঠনে রূপ নিয়েছে। মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও শোষণ থেকে মুক্ত করাই ছিল জাতির পিতার একমাত্র লক্ষ্য। পাকিস্তানি শোষক গোষ্ঠীর হাত থেকে বাংলাদেশকে মুক্ত করে লাল সবুজের বাংলাদেশ বিনির্মাণের জন্য তিনি তার জীবনের শ্রেষ্ঠ সময়গুলো কারাগারে কাটিয়েছেন। তিনি তার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণ করে যেতে পারেননি। কিন্তু তার স্বপ্ন পূরণের জন্য দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আজ আমরা এগিয়ে চলছি।
তিনি আরও বলেন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য আওয়ামী লীগ দেশের মানুষদের সাথে নিয়ে এগিয়ে যাচ্ছে। আজকে আমরা উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছি। আজ বাংলাদেশ বিশ্বসভায় উন্নয়নের রোল মডেল। আর এই উন্নয়নের রূপকার হিসেবে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা বিশ্ব সভায় পুরস্কৃত হয়েছেন। বিশ্বের উন্নত দেশের রাষ্ট্রপ্রধানরা শেখ হাসিনাকে সম্মান করে। এটি হলো আওয়ামী লীগের সব থেকে বড় অর্জন।
বিএইচ
- ১২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ২খুলনাঞ্চলের ১৬ সড়ক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রস্তাব
- ৩নরসিংদীতে ঘোড়ার গাড়িতে চড়িয়ে প্রধান শিক্ষককে রাজকীয় বিদায়
- ৪নতুন কর আরোপ ছাড়াই চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি ৫৪ লাখ টাকার বাজেট ঘোষণা
- ৫মোড়লগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ
- ৬মোড়লগঞ্জে পাটের বস্তা ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে জরিমানা
- ৭গোল্ডকাপ ফুটবলে বালিকা দল গঠন বাধ্যতামূলক নয়: শিক্ষামন্ত্রী
- ৮আগস্টেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
- ৯স্ক্যাভেটর দিয়ে দিনের আলোয় পাহাড় কেটে মাটি সংগ্রহের অভিযোগ
- ১০সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৪সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৫শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৬বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৭সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৮স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৯টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ১০ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস





পাঠকের মতামত