
স্মার্টফোন জগতের অন্যতম সেরা ব্র্যান্ড স্যামসাং-কে টপকে ২০২০ সালে আফ্রিকার ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ডের স্থান দখল করে চমক সৃষ্টি করেছে গ্রোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো।
কাউন্টারপয়েন্ট রিসার্চ’স মার্কেট মনিটর-এর একটি প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৯-এ টেকনোর স্মার্টফোন শিপমেন্ট মার্কেটের শেয়ার যেখানে ছিল ১৭ শতাংশ তা ২০২০ সালে বেড়ে দাঁড়ায় ১৮ শতাংশে এবং অন্যদিকে স্যামসাং-এর শেয়ার এক বছরের ব্যবধানে ১৮ শতাংশ থেকে কমে ১৫ শতাংশে নেমে আসে।
বছরের প্রথম অর্ধেক সময় সাব-সাহারান আফ্রিকা মার্কেটজুড়ে বাঁধার সম্মুখীন হলেও, বছরের বাকি অর্ধেক সময়ে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন বাজারে এনে ঘুড়ে দাঁড়াতে সক্ষম হয়েছে টেকনো। ২০১৯-এর তুলনায় ২০২০ সালে স্মার্টফোন শিপমেন্ট ৬.৭ শতাংশ হ্রাস পেলেও ট্রানশান -এর মালিকানাধীন ব্র্যান্ডটি তাদের অর্জনে সক্ষম হয়েছে।
আফ্রিকান স্মার্টফোন শিপমেন্ট মার্কেট বেশ কেন্দ্রীভূত। পুরো বাজারজুড়ে যেমন অসংখ্য ব্র্যান্ডের ছোট ছোট শেয়ার রয়েছে ঠিক তেমনই শীর্ষ শেয়ারহোল্ডারদের (টেকনো, স্যামসাং, আইটেল ইত্যাদি) মধ্যে রয়েছে তুমুল প্রতিযোগীতা। কাউন্টারপয়েন্ট-এর মতে, ২০২১-এ এই বাজারে আরও বড় শেয়ার দখল করতে যাচ্ছে টেকনো।

বছরজুড়ে, আফ্রিকান স্মার্টফোন মার্কেট ব্যবসায়ের দিক দিয়ে অন্যান্য অঞ্চলকে ছাড়িয়ে গেলেও বৈশ্বিক দূর্যোগের কবল থেকে রক্ষা পায়নি। মহামারীর ছোবলে রিটেইল এবং সাপ্লাই চেইন বিঘ্নিত হওয়ার ফলে বছরের প্রথমার্ধে স্মার্টফোন মার্কেটে বিরূপ প্রভাব পড়েছিল। বিশেষ করে ২০২০-এর চতুর্থাংশ সময়টি আফ্রিকান স্মার্টফোন মার্কেটের জন্য ছিল খুবই গুরুত্বর।
বেশিরভাগ দেশে লকডাউন থাকার ফলে চাহিদা কমে যায় অনেকাংশেই। সেই সময়টিতে স্মার্টফোন শিপমেন্ট লক্ষণীয় মাত্রায় হ্রাস পায়, যা ২০১৯-এর তুলনায় ২৭ শতাংশ বেশি। তবে, বছরের দ্বিতীয়ার্ধে চাহিদা বৃদ্ধির ফলে পরিস্থিতি আংশিকভাবে উন্নতি করতে শুরু করে। ২০২০-এর শেষ প্রান্তিকে ২০১৯-এর তুলনায় যা ১.৫ শতাংশ বৃদ্ধি পায়।
- ১চাঁদপুরে ১৫০ ঘন্টা বিদ্যুৎবিহীন অর্ধশতাধিক পরিবার
- ২সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার
- ৩চাঁদপুরে নারীর পেট থেকে ৪ কেজি ৮ শ গ্রামের টিউমার অপসারণ
- ৪ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক
- ৫জামায়াত-এনসিপির মব রাজনীতিই আ’লীগের ফেরার পথ তৈরি করছে
- ৬কুষ্টিয়ায় গাঁজাসহ দুইজন আটক
- ৭বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ৮সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৯ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে
- ১০গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ১চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ২নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ
- ৩চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ৪মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৫আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৬জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
- ৭গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ৮সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৯ভরিতে ৩২৬৬ টাকা কমলো সোনার দাম
- ১০১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা





পাঠকের মতামত