
নারায়ণগঞ্জ থেকে ঢাকায় মহাসমাবেশে এসে ফকিরাপুল মোড়ে স্লোগান দিতে দিতে মো. মাহমুদুর রহমান (৫০) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন তিনি।
শুক্রবার (২৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বন্ধু আক্তার হোসেন জানান, আজ বিএনপির মহাসমাবেশে যোগদান করার জন্য নারায়ণগঞ্জ থেকে ঢাকায় আসেন মাহমুদুর রহমান। বিএনপি অফিসের পাশের ফকিরাপুল এলাকায় তিনি ও তার সঙ্গী নেতাকর্মীরা স্লোগান দিচ্ছিলেন। এক পর্যায়ে স্লোগান দিতে দিতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মাহমুদুর। আমরা তাকে হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসক দেখে বললেন তিনি আর নেই।
তিনি জানান, মাহমুদুর রহমানের আগে থেকে হার্টের সমস্যা ছিল। অনেকদিন থেকেই অসুস্থ ছিলেন তিনি।
নিহত মাহমুদুর রহমান পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। তার বাড়ি নারায়ণগঞ্জ সদরের খানপুর রোডের ১/১ ডন চেম্বার এলাকায়। তিনি তিন ছেলের জনক ছিলেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, বিএনপির এক নেতা অসুস্থ হয়ে পড়লে এখানে নিয়ে আসা হয়। চিকিৎসকের ধারণা, তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
- ১শিক্ষকদের অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে: শিক্ষামন্ত্রী
- ২সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৩শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৪২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে : শিক্ষামন্ত্রী
- ৫কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক
- ৬ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- ৯কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ১০মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৫বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৬বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৭কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৮লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ৯মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- ১০রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন আজ





পাঠকের মতামত