প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২০ ৭:৪৭ এএম

প্রথম ম্যাচে নেইমার-অ্যাঙ্গেল ডি মারিয়ারা ছিলেন না। সেই ম্যাচে হার মেনেছিল পিএসজি। দ্বিতীয় ম্যাচে রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে মার্সেলির বিপক্ষে মাঠে নেমেছিলেন নেইমার-ডি মারিয়ারা। তবে এবারও জয় পায়নি। ৯ বছর পর পিএসজিকে ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে ১-০ গোলে হারিয়ে দিয়েছে মার্সেলি।

ম্যাচের ৩১ মিনিটে জয়সূচক একমাত্র গোলটি করেছেন মার্সেলির ফ্লোরিয়ান থাউভিন।

হারকে সঙ্গী করার পাশাপাশি তিনজন খেলোয়াড়ের নামের পাশে লাল কার্ড নিয়েও মাঠ ছাড়ে পিএসজি। সেই তালিকায় আছেন নেইমার দ্য সিলভা, লিয়ান্দ্রো পার্দেস ও লেইভিন কুরজাওয়া। অবশ্য মার্সেলিরও দুইজন লাল কার্ড দেখেছেন। তারা হলেন জর্ডান আমাভি ও দারিও বেনেদেত্তো।

ম্যাচের অন্তিম মুহূর্তে (৯০+৫) হাতাহাতির ঘটনায় তাদের লাল কার্ড দেখানো হয়।

অবশ্য গোল সুযোগের দারুণ কয়েকটি সুযোগ পেয়েছিল পিএসজি। অ্যাঙ্গেল ডি মারিয়া জালে বলও জড়িয়েছিলেন দ্বিতীয়ার্ধে। কিন্তু অফসাইডের কারণে সেটি বাতিল হয়। মার্সেলিও বল জালে জড়িয়েছিল আরো একবার। সেটিও বাতিল হয় অফসাইডের কারণে।

শুরু থেকেই ম্যাচটি ছিল উত্তেজনায় ঠাঁসা। যেটার রেশ গিয়ে পড়ে ম্যাচের শেষ মুহূর্তে। হাতাহাতি আল লাল কার্ডের মধ্য দিয়ে শেষ হয় সেটি।

শেয়ার

পাঠকের মতামত

গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড। অন্যদিকে টুর্নামেন্টজুড়ে ...

ফিফা নির্বাচনে ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করল জার্মানি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ইউরোপের অসন্তোষ আরও স্পষ্ট হয়ে উঠছে। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) ...