
অবরুদ্ধ গাজা উপত্যকার ক্ষমতাসীন শাসকগোষ্ঠী হামাসের সবচেয়ে রক্তক্ষয়ী হামলায় ইসরায়েলিদের প্রাণহানির সংখ্যা ৬০০ ছাড়িয়ে গেছে। ২৪ ঘণ্টার বেশি সময় ধরে চলা হামাসের এই হামলায় আহত হয়েছেন আরও দুই হাজারের বেশি ইসরায়েলি। রোববার ইসরায়েলের গণমাধ্যমের খবরে হতাহতের এই তথ্য জানানো হয়েছে।
হামাসের হামলায় নিহতদের সরিয়ে নেওয়ার কাজে ইসরায়েলি বাহিনীকে সহায়তা করছে ইসরায়েলের স্বেচ্ছাসেবী গোষ্ঠী জাকা। এই গোষ্ঠীর একজন মুখপাত্র হেব্রু ভাষার গণমাধ্যমকে বলেছেন, এখন পর্যন্ত ৬ শতাধিক ইসরায়েলি নিহত হয়েছেন।
হামাসের বন্দুকধারীদের সাথে ইসরায়েলি সামরিক বাহিনীর চলমান যুদ্ধের মাঝেই মরদেহ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে জাকা। এদিকে, হামাসের হামলা তীব্র হওয়ায় গাজা উপত্যকা লাগোয়া ইসরায়েলি ভূখণ্ড থেকে নিজ নাগরিকদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে ইসরায়েল।
ইসরায়েলের সম্প্রচার মাধ্যম কান, চ্যানেল-১২, ইংরেজি দৈনিক হারেৎজ এবং টাইমস অব ইসরায়েল হামাসের হামলায় ইসরায়েলিদের হতাহতের এই তথ্য নিশ্চিত করেছে। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মৃত্যুর এই সংখ্যা নিশ্চিত করেনি।
এদিকে, ফিলিস্তিনের কর্মকর্তারা বলেছেন, গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় তিন শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার ভোরের দিকে লড়াই শুরু হওয়ার পর ইসরায়েলের পাল্টা হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটেছে।
শনিবার ভোরের দিকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আকস্মিকভাবে রকেট হামলা শুরু করে হামাস। এরপর হামাসের শত শত যোদ্ধা স্থল, আকাশ ও সমুদ্রপথে ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে পড়ে বিভিন্ন স্থাপনায় হামলা চালায়।
- ১বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ২রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন আজ
- ৩ভরিতে ৩৩২৪ টাকা কমিয়ে সোনার নতুন দাম কার্যকর
- ৪চট্টগ্রামে ধর্ষণ মামলায় গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে স্থায়ী বহিষ্কার
- ৫গাজীপুরে মেয়েকে ধর্ষণের ঘটনায় পিতার সশ্রম যাবজ্জীন কারাদন্ড
- ৬ইরানের বিভিন্ন শহরে হামলা ও বিস্ফোরণ
- ৭৮০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ
- ৮ঢাকাসহ দেশের ১০ জেলায় ঝড়ের শঙ্কা
- ৯দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ১০ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ১কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ২চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৩চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৪আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৫তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ৬মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক
- ৭চাঁদপুরে মসজিদের সম্পত্তি ভোগ করার অভিযোগ, মুসল্লিদের বিক্ষোভ
- ৮প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে
- ৯পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে : কৃষিমন্ত্রী
- ১০রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারবেন, সংবিধানে সেই সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী





পাঠকের মতামত