
মার্কিন প্রতিষ্ঠান হার্লি-ডেভিডসনের নতুন মোটরসাইকেল বাজারে। হার্লি-ডেভিডসন নাইটস্টার নামে নতুন বাইকটির আপডেটেড ভার্সনের ঝলক দেখল মোটরবাইকপ্রিয় মানুষদের।
হার্লি ডেভিডসন নাইটস্টার বাইকটি ভারতের বাজারে আসছে। এর দাম ধরা হয়েছে ১৪ লাখ ৯৯ হাজার রুপি (এক্স-শোরুম)। মোটরসাইকেলটির স্পেশাল অ্যাডিশনে অন্য মডেলগুলোর চেয়ে কিছু পার্থক্য আছে। এর বডি প্যানেল একটি হেডল্যাম্প কাউল এবং নতুন ডেকাল রয়েছে।
নাইটস্টার বাইকটিতে থাকবে রাউন্ড এয়ার ইনটেক কাভার, কাটা ফেন্ডার, টুইন রিয়ার শক এবং একটি টিয়ার ড্রপ আকৃতির জ্বালানি ট্যাঙ্ক। অন্যদিকে, বাইকটিতে ফুল এলইডি আলো এবং ট্র্যাকশন নিয়ন্ত্রণে একটি অ্যাসিস্ট এবং স্লিপ মেকানিক্যাল ওয়েট ক্লাচ দেওয়া হবে। বাইকটি একটি স্টিলের টিউবুলার ফ্রেমে নির্মিত।

অন্য বাইকের মতো এ বাইকেও চালকের নিরাপত্তার বিষয়ে সম্পূর্ণ যত্ন নেওয়া হয়েছে। বাইকটিতে একটি ড্র্যাগ-টর্ক স্লিপ কন্ট্রোল সিস্টেম রয়েছে, যা দ্রুত গিয়ার পরিবর্তনের সময় পেছনের চাকা স্লিপ করাকে রোধ করে।
ট্রান্সমিশনের জন্য, বাইকটিতে একটি স্পিড ট্রান্সমিশন থাকবে। ব্রেকিং সিস্টেমের জন্য, বাইকটিতে টেলিস্কোপিক ফর্ক এবং ডুয়াল স্প্রিংস রয়েছে। তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস
- ১কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ২মতিঝিল মেট্রোরেল স্টেশনে বিকট বিস্ফোরণের শব্দ
- ৩জিডিপির বাইরে থাকা পাঁচ খাতে বাড়ছে কর্মসংস্থান, উৎপাদন ও মূল্য সংযোজন
- ৪রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষ্যে হাফিজ উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা
- ৫কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৬দেশে নতুন বিনিয়োগের ৯২ শতাংশই চীনের: বিডা
- ৭ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে ব্যারিস্টার কায়সার কামাল
- ৮শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৯ যুক্তরাষ্ট্রের সিএইএস এর সাথে যবিপ্রবির এনএএমই ল্যাবের সমঝোতা
- ১০ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের বাসভবনে নিরাপত্তাব্যবস্থা জোরদার
- ১যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ২অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৩মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৪ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৫খেলাপি হলে মিলবে না ইডিএফ ঋণের নতুন সুবিধা
- ৬দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ৭পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৮বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৯রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন আজ
- ১০বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ





পাঠকের মতামত