
দিনাজপুরের হিলি স্থলবন্দর থেকে চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) রাজস্ব আদায় হয়েছে ৯৪ কোটি ৫৮ লাখ টাকা। লক্ষ্যমাত্রার বিপরীতে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ২৩ কোটি ৬৬ লাখ টাকা। কিন্তু এই তিন মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারিত ছিল ১১৮ কোটি ২৪ লাখ টাকা।
বন্দরের স্থল শুল্ক স্টেশন কার্যালয় সূত্রে জানা যায়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২১-২২ অর্থবছরের জুলাই মাসে রাজস্ব আদায়ের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ৩৬ কোটি ৩৫ লাখ টাকা। যার বিপরীতে আদায় হয়েছে ৩২ কোটি ৭৭ লাখ টাকা। আগস্ট মাসে লক্ষ্যমাত্রা ছিল ৪৩ কোটি ৯৬ লাখ টাকা। আদায় হয়েছে ২৬ কোটি ৬২ লাখ টাকা। সেপ্টেম্বর মাসে লক্ষ্যমাত্রা ছিল ৩৭ কোটি ৯৩ লাখ টাকা। সেখানে আদায় হয়েছে ৩৫ কোটি ১৯ লাখ টাকা।
হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা (সুপারিনটেনডেন্ট) এসএম নুরুল আলম জানান, হিলি স্থলবন্দর থেকে রাজস্ব আদায়ে নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণের বিষয়টি নির্ভর করে পণ্য আমদানি-রপ্তানির ওপর। এতে করে পণ্য আমদানি-রপ্তানি বাড়লে রাজস্বও বাড়ে। পণ্য আমদানি-রপ্তানি কমলে রাজস্ব কমবে। এটাই স্বাভাবিক।
তিনি আরও জানান, এবার রংপুর কমিশনারেট সারাদেশের মধ্যে রাজস্ব আদায়ে প্রথম হওয়ায় এনবিআর থেকে পুনরায় কমিশনারেটের ওপর ৩০০ কোটি টাকা বাড়তি লক্ষ্যমাত্রা দেওয়া হয়। ফলে হিলি স্থল শুল্ক স্টেশনের ওপরও বাড়তি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এ কারণে লক্ষ্যমাত্রা পূরণে ঘাটতি হয়েছে। তবে লক্ষ্যমাত্রা পূরণে আমরা বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি সেবা সহজ করেছি। এতে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাড়বে। রাজস্বও বাড়বে।
- ১সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা
- ২মার্জিন ঋণে নতুন নিয়ম, শেয়ারের সর্বোচ্চ পিই ৪০
- ৩প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল
- ৪ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন চার মানবাধিকার সংস্থার মামলা
- ৫পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি
- ৬কলম্বিয়ায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীর শোক
- ৭বিমানে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন জুলাই যোদ্ধারা : বিমানমন্ত্রী
- ৮চাঁদপুরে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি সর্বোচ্চ নম্বর পেয়েছে তিন শিক্ষার্থী
- ৯এসএসসিতে পিপিআইএমএসসির বাজিমাত, পাসের হার ৯৮.৮০ শতাংশ; জিপিএ-৫ পেল ৪১ জন
- ১০মোড়লগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০
- ১এসএসসির ফলে খুলনা সবার শীর্ষে, দ্বিতীয় যশোর, তৃতীয় চুয়াডাঙ্গা
- ২চাঁদপুরে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি সর্বোচ্চ নম্বর পেয়েছে তিন শিক্ষার্থী
- ৩মার্জিন ঋণে নতুন নিয়ম, শেয়ারের সর্বোচ্চ পিই ৪০
- ৪শেরপরে এসএসসি পরীক্ষায় চার বিষয়ে ফেল;শিক্ষার্থীর আত্মহত্যা
- ৫জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী
- ৬২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, প্রার্থীর নাম ঘোষণা ১৮ আগস্ট
- ৭ওয়েলিংটনে এমএফএটির সঙ্গে বৈঠকে বাংলাদেশের ৩ দফা কৌশলগত প্রস্তাব
- ৮সাকিব আল হাসান নষ্ট, পচে যাওয়া মানুষ : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
- ৯চাঁদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত
- ১০বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত





পাঠকের মতামত