
পর্তুগালের প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা বলেছেন, দেশটির নাগরিকরা তাদের হোটেল, মোটেল, গেস্ট হাউজ ও রেস্টুরেন্টর ক্রয় বিলের ওপরে প্রদেয় ভ্যাট পরবর্তী বছরের আয়কর বিবরণীতে ফেরত পাবে। এছাড়া ২০২১ সালের বাজেটে পর্যটন খাত পুনরুদ্ধারে বিভিন্ন অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নমূলক প্রয়োজনীয় বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হবে।
গত সোমবার (২৮ সেপ্টেম্বর) কনফেডারেশন অব ট্যুরিজম পর্তুগালের আয়োজনে জাতীয় পর্যটন সম্মেলন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
আন্তোনিও কস্তা বলেন, গত দুই দশক ধরে আমরা যেভাবে পর্যটন খাতকে সাজিয়েছি এবং যোগ্য কর্মী বাহিনী তৈরি করেছি, তা কোনো অবস্থাতেই বর্তমান অনিশ্চয়তার মাঝে হারাতে চাইনা।
প্রতিবছর পর্তুগালে বসবাসরত জনগণকে বাধ্যতামূলকভাবে আয়কর বিবরণী প্রদান করতে হয় এবং আয়ের ওপর ভিত্তি করে কর প্রদান করতে হয়। যাদের আয় বেশি বা পরিবারের সংখ্যা কম বা যাদের পরিবার নেই একাই বসবাস করেন, তাদের ক্ষেত্রে একটা বড় অংকের অর্থ আয়কর পরিশোধ করতে হয়।
যোগাযোগ, শিক্ষা, চিকিৎসা, রেস্টুরেন্ট খাতে কর রেয়াত আগে থেকেই ছিল। এবার তার সঙ্গে যুক্ত হলো হোটেল। অর্থাৎ বর্তমানে ভ্রমণ করতে গেলে আগের চেয়ে ব্যয় সংকোচন হবে। এর জন্য ব্যক্তিগত নিফ নম্বর অথবা ফিন্যান্স নম্বর দিয়ে রশিদ নিতে হবে। তাহলে এই খাতে প্রদেয় ভ্যাট হিসাবে জমা হবে এবং পরবর্তী বছরের আয়করের সাথে সমন্বয় করা হবে।
- ১কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ২মতিঝিল মেট্রোরেল স্টেশনে বিকট বিস্ফোরণের শব্দ
- ৩জিডিপির বাইরে থাকা পাঁচ খাতে বাড়ছে কর্মসংস্থান, উৎপাদন ও মূল্য সংযোজন
- ৪রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষ্যে হাফিজ উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা
- ৫কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৬দেশে নতুন বিনিয়োগের ৯২ শতাংশই চীনের: বিডা
- ৭ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে ব্যারিস্টার কায়সার কামাল
- ৮শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৯ যুক্তরাষ্ট্রের সিএইএস এর সাথে যবিপ্রবির এনএএমই ল্যাবের সমঝোতা
- ১০ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের বাসভবনে নিরাপত্তাব্যবস্থা জোরদার
- ১যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ২অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৩মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৪ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৫খেলাপি হলে মিলবে না ইডিএফ ঋণের নতুন সুবিধা
- ৬দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ৭পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৮বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৯রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন আজ
- ১০বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ





পাঠকের মতামত