প্রকাশিত: জানুয়ারী ৪, ২০২৪ ১০:২৭ এএম

টানা ১১ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ থেকে ফেরি চলাচল শুরু হয়। ফেরি বন্ধ থাকায় উভয় ঘাটে বেশকিছু যানবাহন আটকা পড়ে।

এ বিষয়ে বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ জানায়, বুধবার সন্ধ্যার পর থেকেই নদীতে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। রাত সোয়া ৯টার দিকে কুয়াশার চাঁদরে ঢেকে যায় পুরো নৌপথ। এতে নৌ-দুর্ঘটনা এড়াতে নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মো. আব্দুর রহিম জানান, বুধবার সন্ধ্যার পর থেকেই নদীতে কুয়াশা পড়তে শুরু করে। সমায় বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। রাত ৯টার দিকে কুয়াশার চাদরে ঢেকে যায় পুরো নৌপথ। এতে করে নৌপথের মার্কিং বাতি দৃষ্টিসীমার বাইরে চলে যায়। এতে করে দুর্ঘটনা এড়াতে নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে আবারও ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে। বর্তমানে এ-নৌপথে ছোট বড় মিলিয়ে ১৭টি ফেরি চলাচল করছে বলে জানান এই কর্মকর্তা।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (সিইআইজেড) শেষ পর্যন্ত এক বিলিয়ন মার্কিন ...

চট্টগ্রামে ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত, নিরাপদ পানির তীব্র সংকট

চট্টগ্রামে ১৫টি উপজেলায় বন্যায় ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে দক্ষিণাঞ্চলের তিনটি উপজেলা সাতকানিয়া, বাঁশখালী ও ...

যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ

নতুন শুল্কনীতিতে বাংলাদেশের জন্য সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। নতুন এ সিদ্ধান্তের ফলে ...

বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গত দেড়-দুই মাসের পরিশ্রমে প্রণীত সাম্প্রতিক বাজেটটি দেশের সর্বস্তরের ...