
১১ দফা দাবিতে বাংলাদেশ পুলিশের বৈষম্যবিরোধী কেন্দ্রীয় সমন্বয় কমিটির ডাকা কর্মবিরতির অংশ হিসেবে বিক্ষোভ করেছে সিরাজগঞ্জের অধস্তন পুলিশ কর্মকর্তা ও সদস্যরা।
বৃহস্পতিবার (৮ আগস্ট’) বেলা ১১টার সময় সিরাজগঞ্জ পুলিশ লাইন্সে এর রিজার্ভ অফিসের সামনে দাবি আদায়ে ও দোষী পুলিশের শাস্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচিও পালন করেছে তারা।
বিক্ষোভ ও কর্মবিরতির এই কর্মসূচিতে উপস্থিত পুলিশ সদস্যরা বিগত ১৫ বছরে অধস্তন কর্মকর্তাদের সাথে বিসিএস পুলিশ অফিসারদের বিভিন্ন অন্যায়য়ের কথা তুলে ধরে তাদের শাস্তি দাবি করেন। একই সাথে পুলিশ সদস্যদের জীবনের নিরাপত্তার দাবি জানিয়ে তারা বলেন ১১ দফা পূরণ না হওয়া অবধি কর্মে ফিরবেন না তারা।
বৈষম্য মুক্ত বাংলাদেশ পুলিশ গঠনের ১১ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো হলো, স্বাধীন কমিশন গঠন, পুলিশ বাহিনীকে সংস্কার করে দলীয় প্রভাব মুক্ত জনগণের কল্যাণে নিয়োজিত করতে হবে। আমরা যে রঙের ইউনিফর্ম পরিধান করে কলঙ্কিত হয়েছি সেই পোশাকের রং পরিবর্তন করে কনস্টবল থেকে আইজি পর্যন্ত একই ড্রেসকোড হতে হবে ও চলমান সহিংসতায় পুলিশ সদস্য আহত ও নিহতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা, যে সকল দায়িত্ব পালন করতে গিয়ে জানমালের নিরাপত্তা জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছেন তাদের বিরুদ্ধে কোন প্রকারের বিভাগীয় ব্যবস্থা অথবা হয়রানি করা যাবে না এবং সকল পুলিশ সদস্যদের অন্যান্য সংস্থার চাকুরির মতো শ্রম আইন অনুযায়ী ৮ ঘণ্টা কর্মঘণ্টা নিশ্চিত করতে হবে। রাষ্ট্রের প্রয়োজনে যদি ৮ ঘণ্টার বেশি দায়িত্ব পালন করতে হয় তাহলে ওভার টাইম হিসাবে গণ্য করতে হবে। এই দাবিসহ ১১টি দাবি করেন।’
এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর থানার এসআই শাহিন মাহমুদ, এসআই ইয়ামিন, এসআই মো. জসিম, এসআই রাসেল সহ প্রায় এক শতাধিক পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ১৫জন পুলিশ সদস্যসহ সারাদেশে নিহত পুলিশ সদস্যের রুহের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।’
এসকে
- ১রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ২কোনো ধানাই-পানাই মানবো না, গণভোটের রায় বাস্তবায়ন করতেই হবে
- ৩আ.লীগই ইতিহাস সবচেয়ে বেশি বিকৃত করেছে: বিদ্যুৎমন্ত্রী
- ৪শিক্ষামন্ত্রীর পদত্যাগ প্রথম উইকেট মাত্র, আন্দোলন চলবে: সিজেপি
- ৫নিরপেক্ষভাবে কাজ করাই সাংবাদিকতার মূল দর্শন হওয়া উচিত: তথ্যমন্ত্রী
- ৬বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
- ৭সশস্ত্র বাহিনীকে দলীয় ‘হাতিয়ার’ হতে দেওয়া হবে না: প্রতিরক্ষা উপদেষ্টা
- ৮বৃক্ষরোপণ করলেই হবে না, যত্নও নিতে হবে : ভূমিমন্ত্রী
- ৯হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ১০মাদক ও কিশোর গ্যাং সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে : পরিবেশমন্ত্রী
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৫কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৬সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের বাসভবনে নিরাপত্তাব্যবস্থা জোরদার
- ৯শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ১০উদীয়মান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় টিএসি অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ





পাঠকের মতামত