প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৩ ১০:৫৮ এএম

সংযুক্ত আরব আমিরাতে গত ১১ দিনে ১১ প্রবাসী বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। এরমধ্যে ২ জন সড়ক দুর্ঘটায়, ১ জন ক্যানসারের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। অন্যরা স্ট্রোক করে মারা গেছেন বলে খবর পাওয়া যায়।

মারা যাওয়া প্রবাসীদের মধ্যে রয়েছেন- চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১ নম্বর পুকুরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম নাটমুড়া গ্রামের নজির আহমেদের ছেলে মো. মামুন, ক্যানসারে আক্রান্ত হয়ে ২২ আগস্ট আরব আমিরাতে আল আইন একটি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। এরই মধ্যে তার মরদেহ দেশে পাঠানো হয়েছে।

আবুধাবীর মোছাফফার ব্যবসায়ী মোহাম্মদ নাসির শুক্রবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৬টায় আবুধাবির একটি হাসপাতালে মারা যান। দুই সন্তানের জনক মোহাম্মদ নাসির দীর্ঘদিন ধরে আবুধাবির মোছাফফাতে ব্যবসা-বাণিজ্য করে আসছেন। চট্টগ্রামের দক্ষিণ ফটিকছড়ির ধর্মপুর অলি মোহাম্মদ বাড়ির ছেলে মরহুম মোহাম্মদ নাসির।

১৪ আগস্ট দুবাইয়ে স্ট্রোক করে মিজানুর রহমান (৫০) নামের চাঁদপুরের কচুয়া উপজেলার এক প্রবাসীর মৃত্যু হয়। ২০২২ সালের অক্টোবর মাসে আমিরাতে আসেন তিনি। তার ভাতিজা আজমান প্রবাসী ওমর ফারুক বলেন, পরিবারের কথা চিন্তা করে গত বছর আমিরাতে এসেছিলেন মিজানুর রহমান।

শারজায় চট্টগ্রাম প্রবাসী মোহাম্মদ লোকমান হোসেন মিয়াজীর মৃত্যু হয়। সোমবার (২১ আগস্ট) দুপুর ১টা ২০ মিনিটে শারজাহ আল-কাসমি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি শারজাহ’র হালোয়ানে আল সালেহ পেইন্ট অ্যান্ড সেনেটারি ওয়্যার ট্রেডিংয়ের একজন স্বত্বাধিকারী ছিলেন। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের মুহুরীহাট-বটতলস্থ পুতুন মিয়াজী বাড়ির প্রয়াত কোব্বাদ সওদাগরের ছেলে।

মৃতের সহকর্মী ও প্রবাসীরা জানান, গত ১২ আগস্ট ব্রেইন স্ট্রোক করে শারজাহ আল-কাসমি হাসপাতালে ভর্তি হন লোকমান হোসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রায় ৩০ বছর ধরে আরব আমিরাতে বসবাস করছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।

শেয়ার

পাঠকের মতামত

হুথিদের নৌ-অবরোধ লোহিত সাগর এড়িয়ে উত্তমাশা অন্তরীপের পথে সৌদির ৮ ট্যাংকার

লোহিত সাগরে হুথি বিদ্রোহীদের নৌ অবরোধের কারণে সৌদি আরবের আটটি তেলবাহী ট্যাংকারকে নির্ধারিত রুট পরিবর্তন ...

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সরবরাহ করা প্রযুক্তিতে ইউক্রেনের অভ্যন্তরে বিশ্বের অন্যতম সেরা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম ...

ইরানকে বাণিজ্যিক জাহাজে হামলা না করতে জোর আহ্বান ভারতের

বিদেশি বাণিজ্যিক জাহাজে হামলা নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরগাচির সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ...