
পুঁজিবাজারে তালিকাভুক্ত লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড সুইজারল্যান্ড ভিত্তিক ব্লুঅরচার্ড ফাইন্যান্স লিমিটেড পরিচালিত ব্লুঅরচার্ড মাইক্রোফাইন্যান্স ফান্ড থেকে ১৫ মিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ পেয়েছে। কোম্পানি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এটি লংকাবাংলার গ্রহণ করা দ্বিতীয় বৈদেশিক ঋণ। এর আগে প্রতিষ্ঠানটি ২০১৯ সালে ইসলামিক কর্পোরেশন ফর দি ডেভলপমেন্ট অফ দি প্রাইভেট সেক্টর (আইসিডি) থেকে প্রথম বৈদেশিক ঋণ পেয়েছিল।
ব্লুঅরচার্ড সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত উন্নয়নে অবদান রাখে এ ধরনের খাতে সহযোগী ভূমিকা পালনে আগ্রহী এবং এসএমই শিল্পের ও উদীয়মান উদ্যোক্তাদের অর্থনৈতিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে কাজ করছে। এই লক্ষ্যে লংকাবাংলাকে ঋণ প্রদানের মাধ্যমে তারা বাংলাদেশের বাজারে প্রথমবারের মতো প্রবেশ করেছে।
এ ঋণ থেকে প্রাপ্ত অর্থ মূলত পরিবেশবান্ধব ও টেকসই এসএমই খাতে ব্যবহৃত হবে, যা মহামারী পরবর্তী সময়ে এ খাতে ব্যবসা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে।
ব্লুঅরচার্ড ফাইন্যান্সের প্রধান ঋণ কর্মকর্তা নরম্যান্ডস মিজিস বলেন, বাংলাদেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের সাথে লেনদেন করে আমরা খুবই আনন্দিত। তারা অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান তৈরিতে এসএমই খাতে অবদান রাখছে। ভবিষ্যতে ব্লুঅরচার্ড ফাইন্যান্স সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগতভাবে অবদান রাখে এমন আর্থিক প্রতিষ্ঠানে আরো ব্যাপকভাবে বিনিয়োগে আগ্রহী।
লংকাবাংলা ফাইন্যান্সের প্রধান নিবার্হী কর্মকর্তা খাজা শাহরিয়ার বলেন, বৈদেশিক ঋণ গ্রহণ আমাদের কৌশলগত পরিকল্পনার একটি অংশ। এটি আমাদের ফান্ডের খরচ কমাতে সাহায্য করবে, যার সুফল আমরা গ্রাহক পর্যায়ে, মূলত এসএমই ও উদীয়মান খাতে পৌঁছাতে পারবো।
গ্রীন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড উক্ত লেনদেনের অ্যারেঞ্জার ও সিকিউরিটি এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, গ্রীন ডেল্টা ক্যাপিটাল বরাবরই নতুন উচ্চতায় পৌঁছানোর লক্ষ্যে কাজ করছে। আমরাই ব্লুঅরচার্ডকে প্রথমবারের মতো বাংলাদেশে নিয়ে এসেছি যেখানে পুরো ডিউ ডিলিজেন্স প্রক্রিয়াটি সম্পাদন করা হয়েছে ডিজিটালভাবে। তিনি আরো বলেন, ব্লুঅরচার্ড এর লংকাবাংলায় বিনিয়োগ বাংলাদেশে আরো বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে সাহায্য করবে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস
- ১কুড়িগ্রামে বগুড়া দই ঘরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
- ২জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়ে কোনো অংশে কম নয়: রুহুল কবির রিজভী
- ৩বাগেরহাটে যাবজ্জীবন সাজাভোগ শেষে মুক্তিপ্রাপ্তদের পুনর্বাসন
- ৪পদ-পদবী সংকটে মানবেতর জীবন এমপিওভুক্ত চতুর্থ শ্রেণির কর্মচারীদের
- ৫জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২.৮৫ বিলিয়ন ডলার
- ৬শিগগিরই ঢাবি ছাত্রদলের নতুন কমিটি, নেতৃত্বের দৌড়ে কারা এগিয়ে?
- ৭২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২৩
- ৮প্রাইজবন্ডের ৬ লাখ টাকা বিজয়ী ০৭৮৬৩৪৫
- ৯প্রধানমন্ত্রীর আলোকচিত্রী পরাগের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে পাবনায় মানববন্ধন
- ১০শৈলকুপায় বিপুল পরিমান মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ১৭১
- ১প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
- ২নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ৩চাঁদপুর মাছঘাটে ইলিশের ডিমের কেজি ৬ হাজার টাকা
- ৪বাংলাদেশ আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই: মহাসচিব
- ৫পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৬নবীনগরে সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় আলোচিত ব্যক্তি গ্রেপ্তার
- ৭জুলাই গণঅভ্যুত্থান দিবসকে ঘিরে যবিপ্রবিতে যত আয়োজন
- ৮দুবাইয়ের কারাগার থেকে মুক্তি পেলেন বেনজীর
- ৯জামায়াত কখনো গুপ্ত ছিল না: গোলাম পরওয়ার
- ১০নতুন প্রজন্মকে কুরআনের আদর্শে গড়তে আল ওয়াহদা ফাউন্ডেশনের ব্যতিক্রমী আয়োজন





পাঠকের মতামত