
লিওনেল মেসি তো পুরিয়ে যাননি, যেন দিনে দিনে তরুণ হয়ে ফিরছেন। গত সপ্তাহে লাতিন আমেরিকা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বলিভিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন মেসি। সেই প্রতিচ্ছবি দেখা গেল আজ রোববারও। বাংলাদেশ সময় ভোরে মাত্র ১২ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করলেন তিনি।
মেসি এবার হ্যাটট্রিক করেছের নিজের ক্লাব ইন্টার মিয়ামির হয়ে। আর্জেন্টাইন ফুটবল জাদুকর হ্যাটট্রিকের সুবাদে এমএলএসে (মেজর লিগ সকার) প্রতিপক্ষ নিউ ইংল্যান্ড রেভ্যুলেশনকে ৬-২ গোলে হারিয়েছে মিয়ামি।
বিশাল জয়ে এমএলএসের ইতিহাসে নতুন রেকর্ড করেছে মিয়ামি। যুক্তরাষ্ট্রের ক্লাব ফুটবল প্রতিযোগিতাটির আগের সব রেকর্ড ভেঙে দিয়ে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করেছে তারা।
৩৪ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে ২০২৪ মৌসুম শেষ করেছে শীর্ষে থাকা মিয়ামি। এমএলএসের ইতিহাসে এখন পর্যন্ত এটিই সর্বোচ্চ পয়েন্ট। এর আগে ২০২১ সালে ৭৩ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করেছিল নিউ ইংল্যান্ড। অর্থাৎ নিউ ইংল্যান্ডকে হারিয়েই নিউ ইংল্যান্ডের একক রেকর্ড ভেঙেছে মিয়ামি।
হোমম্যাচে এদিন ৫৭ মিনিটে মাঠে নামেন মেসি। মিয়ামির হয়ে শেষ তিনটি গোল করেন আজেন্টাইন সুপারস্টার। মেসি সবগুলো গোল করেন ৭৮ মিনিট থেকে ৮৯ মিনিটের মধ্যে।
এছাড়া লুইস সুয়ারেজ মিয়ামির হয়ে প্রথম দুটি গোল করেন। ৪০ ও ৪৩ মিনিটে নিউ ইংল্যান্ডের জাল কাঁপান তিনি। উরুগুয়ের তারকার দুটি অ্যাসিস্টও আছে এই ম্যাচে। মিয়ামির বাকি এক গোল করেন বেঞ্জামিন ক্রিমাচি (৫৮ মিনিটে)।
এই প্রথম এমএলএসে পূর্ণ মৌসুম শেষ করেছেন মেসি-সুয়ারেজ জুটি। পুরো মৌসুমে দুজনই করেন ২০টি করে গোল। মেসি খেলেন ১৯ ম্যাচ। অন্যদিকে ২৭ ম্যাচ খেলেছেন সুয়ারেজ।
নিউ ইংল্যান্ডের হয়ে দুটি করেন লুকা ল্যাঙ্গনি (২ মিনিটে) ও দায়লান বোরেরো (৩৪ মিনিটে)।
বিএইচ
- ১মার্জিন ঋণে নতুন নিয়ম, শেয়ারের সর্বোচ্চ পিই ৪০
- ২প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল
- ৩ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন চার মানবাধিকার সংস্থার মামলা
- ৪পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি
- ৫কলম্বিয়ায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীর শোক
- ৬বিমানে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন জুলাই যোদ্ধারা : বিমানমন্ত্রী
- ৭চাঁদপুরে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি সর্বোচ্চ নম্বর পেয়েছে তিন শিক্ষার্থী
- ৮এসএসসিতে পিপিআইএমএসসির বাজিমাত, পাসের হার ৯৮.৮০ শতাংশ; জিপিএ-৫ পেল ৪১ জন
- ৯মোড়লগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০
- ১০জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী
- ১এসএসসির ফলে খুলনা সবার শীর্ষে, দ্বিতীয় যশোর, তৃতীয় চুয়াডাঙ্গা
- ২ওয়েলিংটনে এমএফএটির সঙ্গে বৈঠকে বাংলাদেশের ৩ দফা কৌশলগত প্রস্তাব
- ৩চাঁদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত
- ৪বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
- ৫পাবনা ক্যাডেট কলেজে ৫২ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে সবাই
- ৬২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, প্রার্থীর নাম ঘোষণা ১৮ আগস্ট
- ৭সাকিব আল হাসান নষ্ট, পচে যাওয়া মানুষ : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
- ৮শেরপরে এসএসসি পরীক্ষায় চার বিষয়ে ফেল;শিক্ষার্থীর আত্মহত্যা
- ৯সরিষাবাড়ীর ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : একটিতে পাশ একজন
- ১০জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী





পাঠকের মতামত