প্রকাশিত: আগস্ট ১১, ২০২০ ৩:২৯ পিএম , আপডেট: আগস্ট ১১, ২০২০ ৩:২৯ পিএম

মহামারি করোনাভাইরাসের কারণে পাঁচ মাস পর মালয়েশিয়ার কুয়ালালামপুরে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। আগামী ১৬ আগস্ট থেকে শুরু হচ্ছে ফ্লাইট।

নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে ইউএস-বাংলা।

বেসরকারি উড়োজাহাজ সেবাদানকারী সংস্থাটি জানায়, প্রাথমিকভাবে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা। মালয়েশিয়া ও বাংলাদেশ সরকারের নির্দেশিত স্বাস্থ্যবিধি অনুযায়ী যাত্রীদের ভ্রমণ করতে হবে।

ইউএস-বাংলা ছাড়াও মালয়েশিয়া রুটে বাংলাদেশের আরও দুইটি এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করে। তাদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৩১ আগস্ট পর্যন্ত দুবাই, আবুধাবি, লন্ডন রুট বাদে সব ফ্লাইট বাতিল করেছে। আরেক বিমান সংস্থা রিজেন্ট সেপ্টেম্বর পর্যন্ত ফ্লাইট পরিচালনা বন্ধ রেখেছে।

শেয়ার

পাঠকের মতামত

চবিতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ...

রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী

দেশের রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম বলে উল্লেখ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। সোমবার ...

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন

এনআরবিসি ব্যাংক পিএলসির নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের (এমটিও) জন্য ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) ...

চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (সিইআইজেড) শেষ পর্যন্ত এক বিলিয়ন মার্কিন ...