
মানিকগঞ্জের পাটুরিয়ায় পদ্মা নদীতে ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধাকে এক সপ্তাহ পর উদ্ধার করে নদীর তীরে আনা হয়েছে।
বুধবার (২৪ জানুয়ারি) রাত পৌনে ১১টায় ফেরিটি উদ্ধার করা হয়।
উদ্ধারে নৌবাহিনীর ডুবুরি দলের প্রধান লেফটেন্যান্ট শাহ পরান ইমন জানিয়েছেন, উদ্ধারের পর ফেরিটিকে পাটুরিয়া ঘাটের পূর্বে সৌরবিদ্যুৎ প্যানেল প্রকল্প এলাকায় নোঙর করে রাখা হয়েছে।
তিনি বলেন, নদীতে প্রচণ্ড স্রোতের পাশাপাশি কুয়াশা ও কনকনে শীতের কারণে উদ্ধার কার্যক্রম কিছুটা ব্যাহত হয়েছিল। নানান প্রচেষ্টার মধ্য দিয়ে ফেরিটিকে নদীর তলদেশ থেকে ওপরে উঠানো সম্ভব হয়েছে।
এ ছাড়াও, পানিতে তলিয়ে যাওয়া দুটি ট্রাকও গতকাল উদ্ধার করা হয়েছে।
গত আট দিনের অভিযানে ডুবে যাওয়া ফেরি, পণ্যবাহী গাড়ির ও নিখোঁজ দ্বিতীয় ইঞ্জিন মাস্টারকে উদ্ধার করা হয়েছে। আর কিছুই বাকি নেই বলেও জানান তিনি।
লেফটেন্যান্ট শাহ পরান ইমন আরও বলেন, ডুবে যাওয়ার পর ফেরিটি উল্টে যায়। এরপর তীব্র স্রোতে ফেরিটি নদীর তলদেশে পলিমাটিতে আটকে পড়ে। ২৪০ টন ওজনের ফেরিটির ওজন ৩০০ টন ছাড়িয়ে যায়। তাই উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ও ‘রুস্তম’ দিয়ে ফেরিটিকে ওঠানো সম্ভব হয়নি। কারণ, এ দুই জাহাজ দিয়ে ৮০ থেকে ৯০ টন ওজনের বস্তুকে উঠানোর সম্ভব। এ কারণে দুর্ঘটনাস্থলে আনা হয় শক্তিশালী উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’কে।
তিনি জানান, ডুবে থাকা ফেরির ভেতরে এয়ার লিফটিং ব্যাগ দিয়ে একে হালকা করে নদীর তলদেশে থেকে উপরে উঠানো হয়েছিল। তবে ফেরির তলা ফেটে যাওয়ায় এই উদ্যোগও সফল হয়নি।
পরবর্তীতে নারায়ণগঞ্জ থেকে অনুসন্ধানী জাহাজ ‘ঝিনাই-১’ আনা হয়। এর মাধ্যমে নদীর তলদেশে ফেরিটির সঠিক অবস্থান জানা যায়।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাত ১২টার পর রাজবাড়ীর দৌলতদিয়া থেকে পাটুরিয়ায় আসে ইউটিলিটি ফেরি ‘রজনীগন্ধা’। এতে নয়টি পণ্যবাহী গাড়ি ছিল। রাত দেড়টার দিকে ঘন কুয়াশার কারণে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের অদূরে পদ্মায় আটকা পড়ে ফেরিটি।
পরের দিন বুধবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে ফেরিটি ডুবে যায়। ফেরিতে থাকা স্টাফ ও যানবাহনের চালক-সহযোগী মিলে ২১ জনের মধ্যে ২০ জনই নিরাপদে ফিরে আসতে পারলেও নিখোঁজ থাকেন ফেরিটির দ্বিতীয় ইঞ্জিন মাস্টার হুমায়ুন কবির।
সোমবার (২২ জানুয়ারি) বিকেলে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের সদস্যরা দুর্ঘটনাস্থলের প্রায় ১২ কিলোমিটার ভাটিতে হরিরামপুর উপজেলার বাহাদুরপুর এলাকায় পদ্মা থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে বলে জানান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ।
বিএইচ
- ১বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে এআইর ব্যবহার সম্ভাবনাময়
- ২সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়াতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ৩অন্য দল করায় ১৭ বছরে অনেকের চাকরি-প্রোমোশন হয়নি: রিজভী
- ৪ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, নতুন ভর্তি রোগী ২৪২
- ৫আগামী মাসে আসছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ১০ বিশেষ সুবিধা
- ৬গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির
- ৭৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে: মাহদী আমিন
- ৮৩১ দফা ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব
- ৯স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৩ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৪কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৫হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৬আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৭মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৮চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ৯বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১০প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে





পাঠকের মতামত