প্রকাশিত: নভেম্বর ৮, ২০২১ ৭:৫২ পিএম , আপডেট: নভেম্বর ৮, ২০২১ ৭:৫৬ পিএম

২০২২ সালে ব্যাংকের ছুটির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে আগামী বছর দেশের তফসিলি ব্যাংক ২৪ দিন বন্ধ থাকবে।

সোমবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ সাইট সুপারভিশন।

প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২২ সালে উৎসব ও বিভিন্ন দিবস উপলক্ষে ২২ দিন সরকারি ছুটি থাকবে। এর বাইরে ব্যাংক হলিডে উপলক্ষে ১ জুলাই এবং ৩১ ডিসেম্বর ব্যাংকে লেনদেন হবে না। সব মিলিয়ে ২০২২ সালে ব্যাংকে ২৪ দিন ছুটি থাকবে।

প্রজ্ঞাপনে আরও দেখা যায়, আগামী বছরের ২১ ফেব্রুয়ারি সোমবার শহীদ দিবস, ১৭ মার্চ বৃহস্পতিবার বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস, ১৯ মার্চ শনিবার শবেবরাত, ২৬ মার্চ শনিবার স্বাধীনতা দিবস, ১৪ এপ্রিল বৃহস্পতিবার বাংলা নববর্ষ, ২৯ এপ্রিল শুক্রবার-জুমাতুল বিদা, ২৯ এপ্রিল শব-ই-ক্বদর, ১ মে রোববার মে দিবস, ২, ৩ ও ৪ মে (সোম, মঙ্গল ও বুধবার) ঈদ-উল-ফিতর, ১৫ মে রোববার বুদ্ধ পূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা), ১ জুলাই শুক্রবার ব্যাংক হলিডে, ৯, ১০ ও ১১ জুলাই (শনি, রোব ও সোমবার) ঈদ -উল- আযহা, ৯ আগস্ট মঙ্গলবার আশুরা, ১৫ আগস্ট সোমবার জাতীয় শোক দিবস, ১৮ আগস্ট বৃহস্পতিবার জন্মাষ্টমী, ৫ অক্টোবর বুধবার দুর্গাপূজা, ৯ অক্টোবর রোববার ঈদ-ই-মিলাদুন্নবী, ১৬ ডিসেম্বর শুক্রবার বিজয় দিবস, ২৫ ডিসেম্বর রোববার যিশু খ্রিস্টের জন্মদিন (বড়দিন) এবং ৩১ ডিসেম্বর শনিবার ব্যাংক হলিডে উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে।

শেয়ার

পাঠকের মতামত

এস আলম ও সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা

বেনামি প্রতিষ্ঠানের নামে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম ও ...

আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম সমন্বয়ে ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ ...

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...