
প্রায় ২১ বছরের পেশাদার ক্যারিয়ারকে বিদায় বলেছেন নেদারল্যান্ডসের তারকা ফুটবলার আরিয়ান রোবেন। দেশের হয়ে ২০১০ বিশ্বকাপের ফাইনালে খেলেছিলেন তিনি। ৩৭ বছর বয়সে অবসরের ঘোষণা দিলেন বায়ার্ন মিউনিখ ও চেলসির সাবেক এই তারকা।
২০১৮ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি নেদারল্যান্ডস। তখন আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণা দেন রোবেন। এরপর ২০১৯ সালে সিদ্ধান্ত নেন বায়ার্ন মিউনিখে নিজের দশ বছরের ক্যারিয়ারের ইতি টানার। এরপর তিনি পাড়ি জমান শৈশবের ক্লাব এফ সি গ্রোনিঙ্গেনে।
তবে এবার পাকাপাকিভাবে নিজেকে পেশাদার ক্যারিয়ার থেকে সরিয়ে নিলেন রোবেন। নিজের গতি ও ফুটবল পায়ে দারুণ দক্ষতার জন্য বেশ খ্যাতি ছিল তার। তবে সবকিছুকে পেছনে ফেলে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের অবসরের ঘোষণা দিয়েছেন রোবেন।
তিনি বলেন, ‘প্রিয় ফুটবল বন্ধুরা, আমি আমার পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি। এটা খুব কঠিন পছন্দ ছিল। আমি সবাইকে তাদের হৃদয় দিয়ে দেওয়া সমর্থনের জন্য ধন্যবাদ জানাতে চাই।’
২০০২ সালে গ্রোনিঙ্গেনের হয়ে পেশাদার ফুটবল ক্যারিয়ারে অভিষেক হয় রোবেনের। এরপর তিনি যোগ দেন ইংলিশ ক্লাব চেলসিতে। দুইটি চ্যাম্পিয়ন্স লিগসহ ছয়টি শিরোপা জেতেন ক্লাবটিতে। এরপর রিয়াল মাদ্রিদ হয়ে যোগ দেন বায়ার্ন মিউনিখে। জার্মানির ক্লাবটিতে ক্যারিয়ারের দশ বছর কাটান রোবেন।
- ১জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ২১০ জেলায় বন্যার আশঙ্কা
- ৩আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি
- ৪জুলাইয়ের চেতনায় প্রাতিষ্ঠানিক সংস্কার অব্যাহত থাকবে: আনসার ডিজি
- ৫জুলাইয়ে পুঁজিবাজারে বিও হিসাব কমেছে প্রায় ২৩ হাজার
- ৬‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবায়নের পথে বহুমুখী চ্যালেঞ্জ রয়েছে
- ৭জুলাইয়ে বাংলা কিউআরে পেমেন্ট ছাড়াল ১২৫০ কোটি টাকা
- ৮জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠানের নামকরণ করা হবে: তথ্য প্রতিমন্ত্রী
- ৯তারেক রহমানের নেতৃত্বেই জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছিল : শামীম
- ১০মোড়লগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৫কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৬কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৭ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৮যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৯লোহিত সাগরে হামলায় ভারতীয় কার্গো জাহাজ ডুবি
- ১০‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের





পাঠকের মতামত