
চলতি মৌসুমে ৬৪ জেলার ২৫৬ উপজেলায় অ্যাপের মাধ্যমে কৃষকের কাছ থেকে বোরো ধান কিনবে সরকার। ‘কৃষকের অ্যাপ’র মাধ্যমে সরাসরি কৃষকের কাছ থেকে এই ধান সংগ্রহ করা হবে। আগামী ২৮ এপ্রিল থেকে ৩১ আগস্ট পর্যন্ত বোরো সংগ্রহ করবে সরকার। খাদ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানা গেছে।
গত ২৪ ফেব্রুয়ারি খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আসন্ন বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ১৮ লাখ টন ধান ও চাল কিনবে সরকার। এরমধ্যে ৬ লাখ ৫০ হাজার টন ধান, ১১ লাখ টন সেদ্ধ চাল ও ৫০ হাজার টন আতপ চাল সংগ্রহ করা হবে। প্রতি কেজি বোরো ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে ২৭ টাকা, সেদ্ধ চাল ৪০ টাকা এবং আতপ চাল ৩৯ টাকা। ধান কেনা হবে সরাসরি কৃষকের কাছ থেকে।
খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, কৃষকদের আগামী ২৭ মার্চ থেকে নিবন্ধন বা ধান বিক্রির আবেদন করতে হবে। কৃষক নিবন্ধনের জন্য জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর প্রয়োজন হবে।
নিবন্ধনের জন্য কৃষকরা উপ-সহকারী কৃষি কর্মকর্তা, পৌরসভা/ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের সহায়তা নিতে পারবেন।
নতুন কৃষকের নিবন্ধনই ধান বিক্রয়ের আবেদন হিসেবে গণ্য হবে। পুরাতন নিবন্ধিত কৃষকদের শুধুমাত্র ধান বিক্রির আবেদন করতে হবে বলে জানিয়েছে খাদ্য অধিদপ্তর।
মোবাইল ফোনে গুগল প্লে-স্টোর থেকে ‘কৃষকের অ্যাপ’ ডাউনলোড করা যাবে।
কৃষকের অ্যাপের মাধ্যমে প্রতি মণ ধান এক হাজার ৮০ টাকা দরে সরকারি গুদামে বিক্রির জন্য কৃষকদের প্রতি আহ্বান জানিয়েছে খাদ্য অধিদপ্তর। ৩৩৩-নম্বরে কল করে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
এক বিজ্ঞপ্তিতে খাদ্য অধিদপ্তর জানিয়েছে, নিবন্ধন, বরাদ্দ আদেশ এবং মূল্য পরিশোধের সনদ এসএমএসের মাধ্যমে পাওয়া যাবে। কম্পিউটারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে লটারি করা হবে। এতে সময়, খরচ, হয়রানি ও ভোগান্তি কমবে। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য থাকবে না।
- ১দর বৃদ্ধির কারণ জানে না ফরচুন সুজ
- ২সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান
- ৩ইউনাইটেড ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৪প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫পেলেকে ছাড়িয়ে ওলিসের বিশ্বরেকর্ড
- ৬চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ৭যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক স্থগিত করল ইরান
- ৮পানি পানের সঠিক নিয়ম জেনে নিন
- ৯কুড়িগ্রামে নিয়ম ভেঙে ৮ বছর ধরে উপাধ্যক্ষের দায়িত্ব, প্রশ্নের মুখে কলেজ প্রশাসন
- ১০বিএসএফের আপত্তিতে মনু বাঁধের কাজ বন্ধ, বন্যাঝুঁকিতে লক্ষাধিক মানুষ
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৩ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৪কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৫হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৬মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৭দেশে এখনো কার্যকর বন্ড বাজার গড়ে ওঠেনি: বিএসইসি চেয়ারম্যান
- ৮দায়িত্ব নিয়ে দেখলাম এটি খুবই সহজ কাজ : বিএসইসি চেয়ারম্যান
- ৯আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ১০চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন





পাঠকের মতামত