
আসছে বুধবার (২৮ এপ্রিল) থেকে বোরো ধান কেনা শুরু করবে সরকার। চলতি বোরো মৌসুমে ৬ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান, আতপ ও সিদ্ধ মিলিয়ে ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল কেনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
১০ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল কেনা হবে ৪০ টাকা কেজি দরে। আর প্রতি কেজি ৩৯ টাকা দরে কেনা হবে ১ লাখ ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল। ধান কিনতে সরকার নির্ধারণ করেছে কেজি প্রতি ২৭ টাকা।
আসছে ২৮ এপ্রিল থেকে বোরো ধান কেনা শুরু করবে সরকার। আর চাল কেনা শুরু হবে ৭ মে থেকে। এ বছরের ৩১ আগস্ট পর্যন্ত চলবে ধান ও চাল সংগ্রহের কাজ।
রোববার এক অনলাইন সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। গত বোরো মৌসুমে ৬ লাখ মেট্রিক টন ধান ও ১১ লাখ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল সরকার।
বৃহস্পতিবার ভার্চুয়ালি অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে ওই সভায় আরও যুক্ত ছিলেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান, খাদ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, খাদ্য অধিদপ্তর এবং খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
- ১চাঁদপুরে ১৫০ ঘন্টা বিদ্যুৎবিহীন অর্ধশতাধিক পরিবার
- ২সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার
- ৩চাঁদপুরে নারীর পেট থেকে ৪ কেজি ৮ শ গ্রামের টিউমার অপসারণ
- ৪ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক
- ৫জামায়াত-এনসিপির মব রাজনীতিই আ’লীগের ফেরার পথ তৈরি করছে
- ৬কুষ্টিয়ায় গাঁজাসহ দুইজন আটক
- ৭বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ৮সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৯ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে
- ১০গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ১চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ২নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ
- ৩চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ৪মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৫আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৬জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
- ৭গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ৮১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা
- ৯সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ১০ভরিতে ৩২৬৬ টাকা কমলো সোনার দাম





পাঠকের মতামত