
দীর্ঘ দুই বছর পর জার্মানির জার্স গায়ে মাঠে নামলেন থমাস মুলার। কিন্তু তবুও জয়ের দেখা মিলল না জার্মান শিবিরে। ডেনমার্কের বিপক্ষে এগিয়ে গিয়েও বাধ্য হয়েছে ১-১ ড্রয়ে। ফলে ইউরোর প্রস্তুতির শুরুটা ভালো হয়নি সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের।
তবে জার্মানি শুরু থেকে খেলেছে সহজাত আক্রমণাত্মক ফুটবলই। ১২ মিনিটে মুলারের হেডার প্রতিহত করেন ডেনিস গোলরক্ষক ক্যাসপার স্মেইকেল। ৪৪ মিনিটে সের্জ গেনাব্রির শট প্রতিহত হয় ক্রসবারে। না হয় জার্মানির গোলের অপেক্ষা শেষ হতে পারত শুরুর অর্ধেই।
তবে সে অপেক্ষা খুব একটা বড়ও হয়নি ‘ডাই ম্যানশ্যাফট’দের। ৪৮ মিনিটে মুলারের বাড়ানো বলে জশুয়া কিমিখ ঠিকঠাক শট নিতে পারেননি, তবে ফ্লোরিয়ান নেহাউস কোনো ভুল করেননি। ঠিকই তুলে নিয়েছেন গোল।
এরপরই যেন জেগে ওঠে ডেনমার্ক। তারই ফল পায় ৭১ মিনিটে। ক্রিশ্চিয়ান এরিকসেনের থ্রু বল থেকে গোল করেন ইউসুফ পোলসেন। উল্লেখ্য, ম্যাচে গোলমুখে একমাত্র শটটাও তারই।
এরপরও ড্রয়েই বাধ্য হতে হয়েছে দলকে। তবে ইউরোর আগে এমন ফর্মহীনতা কোচ লোকে ভাবনাতেই রাখল বেশ। আগামী ১৬ জুন ফরাসিদের বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরো মিশন শুরু করবে জার্মানি। তার আগে আগামী ৮ জুন লাটভিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে দলটি।
- ১জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ২১০ জেলায় বন্যার আশঙ্কা
- ৩আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি
- ৪জুলাইয়ের চেতনায় প্রাতিষ্ঠানিক সংস্কার অব্যাহত থাকবে: আনসার ডিজি
- ৫জুলাইয়ে পুঁজিবাজারে বিও হিসাব কমেছে প্রায় ২৩ হাজার
- ৬‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবায়নের পথে বহুমুখী চ্যালেঞ্জ রয়েছে
- ৭জুলাইয়ে বাংলা কিউআরে পেমেন্ট ছাড়াল ১২৫০ কোটি টাকা
- ৮জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠানের নামকরণ করা হবে: তথ্য প্রতিমন্ত্রী
- ৯তারেক রহমানের নেতৃত্বেই জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছিল : শামীম
- ১০মোড়লগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৫যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৬কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৭ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৮যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৯চাঁদপুরে শহীদ পরিবারের আকুতি, আমরা টাকা চাইনা হত্যার বিচার চাই
- ১০সন্ত্রাসমুক্ত জঙ্গল সলিমপুর গঠনে প্রস্তুত প্রশাসন : জানালেন ডিআইজি ও এসপি





পাঠকের মতামত