প্রকাশিত: জুন ২৫, ২০২১ ১১:৫৭ এএম

কোপা আমেরিকায় ‘এ’ গ্রুপ থেকে আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল আর্জেন্টিনা ও চিলি। শেষ দুই দল হিসেবে এবার তাদের সঙ্গী হলো উরুগুয়ে ও প্যারাগুয়ে। শুক্রবার বলিভিয়াকে হারিয়েছে উরুগুয়ে। আর টানা দুই বারের সাবেক চ্যাম্পিয়ন চিলির বিপক্ষে জিতে তাদের সঙ্গী প্যারাগুয়ে।

কুইয়াবার এরেনা পান্তানালে ৪০ মিনিটে জাইর কুইন্তেরোসের আত্মঘাতী গোলে এগিয়ে যায় উরুগুয়ে। দ্বিতীয়ার্ধে খেলার ১১ মিনিট বাকি থাকতে ২-০ করেন এদিনসন কাভানি। একটি করে হার ও ড্রয়ের পর একমাত্র জয়ে ৪ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালে উরুগুয়ানরা।

আরেক ম্যাচে প্যারাগুয়ে একই স্কোরে হারিয়ে দিয়েছে চিলিকে। ব্রায়ান সামুদিও ও মিগুয়েল আলমিরনের গোলে ৩ পয়েন্ট আদায় করেছে তারা। ৬ পয়েন্ট সংগ্রহে এখন দ্বিতীয় স্থানে প্যারাগুয়ে। আগামী মঙ্গলবার গ্রুপসেরা হওয়ার হাতছানি নিয়ে উরুগুয়েকে লড়বে তারা। ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আর্জেন্টিনা একই দিন মুখোমুখি হবে বলিভিয়ার।

চার ম্যাচ খেলে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপের লড়াই শেষ করেছে চিলি, এখন তাদের অবস্থান তিনে।

শেয়ার

পাঠকের মতামত

জার্মানির নতুন প্রধান কোচ ক্লপ

জুলিয়ান নাগেলসম্যানের পদত্যাগ এবং বিশ্বকাপ ফুটবলে জার্মানির হতাশাজনক পারফরম্যান্সের পর জার্মানি জাতীয় দলের নতুন প্রধান ...

গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড। অন্যদিকে টুর্নামেন্টজুড়ে ...

ফিফা নির্বাচনে ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করল জার্মানি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ইউরোপের অসন্তোষ আরও স্পষ্ট হয়ে উঠছে। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) ...