প্রকাশিত: জুন ১৪, ২০২১ ৯:৫১ পিএম

প্যাটট্রিক শিক। বায়ার লেভারকুসেনে খেলা ২৫ বছর বয়সী চেক রিপাবলিকান ফরোয়ার্ড। ইউরোয় নিজেদের প্রথম ম্যাচেই নজর কেড়ে নিলেন সবার। দুর্দান্ত খেললেন। জোড়া গোল করলেন। তার এই জোড়া গোলেই স্কটল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে ইউরোয় শুভ সূচনা করেছে চেক রিপাবলিক।

গ্লাসগোর হ্যাম্পডেন পার্কে খেলা। স্বাগতিক স্কটল্যান্ডের মুখোমুখি চেক রিপাবলিক। ২৩ বছর পর বড় কোনো টুর্নামেন্টের ময়দানে ফিরে এসেছে স্কটিশরা। এ কারণে তাদের মধ্যে একটা উৎসব উৎসব ভাব বিরাজ করছিল।

কিন্তু তাদের সেই ফিরে আসাটা সুখকর হলো না। প্যাটট্রিক শিকের দুর্দান্ত ফুটবল নৈপূণ্যের সামনে সব উৎসব-আমেজ উড়ে গেলো স্কটিশদের।

সবচেয়ে বড় কথা, দ্বিতীয় যে গোলটি প্যটট্রিক শিক করেছেন, সেটা ৫২ গজ দুর থেকে নেয়া দুর পাল্লার একটি শট। সেই শটটি গিয়ে সোজা প্রবেশ করে স্কটল্যান্ডের জালে। বিস্ময়কর এই গোলেই সবার নজর কেড়ে নিয়েছেন চেক রিপাবলিকান এই স্ট্রাইকার।

শেয়ার

পাঠকের মতামত

জার্মানির নতুন প্রধান কোচ ক্লপ

জুলিয়ান নাগেলসম্যানের পদত্যাগ এবং বিশ্বকাপ ফুটবলে জার্মানির হতাশাজনক পারফরম্যান্সের পর জার্মানি জাতীয় দলের নতুন প্রধান ...

গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড। অন্যদিকে টুর্নামেন্টজুড়ে ...

ফিফা নির্বাচনে ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করল জার্মানি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ইউরোপের অসন্তোষ আরও স্পষ্ট হয়ে উঠছে। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) ...