
চলতি জুলাই মাসের প্রথম ছয় দিনে দেশে ৬৯ কোটি ৬০ লাখ (৬৯৬ মিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, প্রতি ডলার ১২২ টাকা ধরে যার পরিমাণ প্রায় ৮ হাজার ৪৯১ কোটি ২০ লাখ টাকা।
গত বছরের একই সময়ের তুলনায় এ সময়ে রেমিট্যান্স বেড়েছে প্রায় ২৭ কোটি মার্কিন ডলার। অর্থাৎ, দৈনিক গড়ে দেশে এসেছে ১১ কোটি ৬০ লাখ ডলার। এর মধ্যে শুধু ৬ জুলাই একদিনেই প্রবাসীরা পাঠিয়েছেন ১২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার।
তবে টানা ছয় মাস ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স প্রবাহের পর জুন মাসে সেই ধারা ভেঙেছে। সদ্য সমাপ্ত জুনে দেশে এসেছে ২৮০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার (প্রায় ২ দশমিক ৮১ বিলিয়ন ডলার)। এটি মে মাসের তুলনায় ৬১ কোটি ৯০ লাখ ডলার এবং গত বছরের জুনের তুলনায় ২ কোটি ৩০ লাখ ডলার কম।
চলতি অর্থবছরের ডিসেম্বর থেকে মে পর্যন্ত প্রতিটি মাসেই ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স আসে। ডিসেম্বরে আসে ৩.২২ বিলিয়ন ডলার, জানুয়ারিতে ৩.১৭ বিলিয়ন, ফেব্রুয়ারিতে ৩.০১ বিলিয়ন, মার্চে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন, এপ্রিলে ৩.১২ বিলিয়ন এবং মে মাসে ৩.৪৩ বিলিয়ন ডলার। তবে জুনে তা কমে ২.৮০ বিলিয়ন ডলারে নেমে আসে।
চলতি বছরের মার্চে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে আসে, যা বাংলাদেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড। এছাড়া জানুয়ারিতে আসে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার এবং ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।
এএ
- ১শিক্ষকদের অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে: শিক্ষামন্ত্রী
- ২সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৩শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৪২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে : শিক্ষামন্ত্রী
- ৫কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক
- ৬ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- ৯কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ১০মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৫বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৬লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ৭পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৮রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন আজ
- ৯কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ১০রাজনগরে যাবজ্জীবন সাজা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার





পাঠকের মতামত