
বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর অন্যতম। জলবায়ু পরিবর্তন ছাড়াও নদী বিধৌত ব-দ্বীপ বাংলাদেশ আরও অনেক প্রাকৃতিক সংকটের মুখোমুখি হয়। গত ছয় বছর (২০১৫-২০) জলবায়ুর কারণে বাংলাদেশের এক লাখ ৭৯ হাজার ১৯৮ কোটি টাকার সমমূল্যের সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। যা মোট জিডিপির এক দশমিক ৩২ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত ‘বাংলাদেশ পরিবেশ পরিসংখ্যান-২০২০’ রিপোর্টে এমন তথ্য উঠে এসেছে।
মঙ্গলবার (২৯ মার্চ) শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে এ রিপোর্ট প্রকাশ করা হয়। প্রকাশনা অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রফেসর ড. শামসুল আলম, দুর্যোগ ও ত্রাণ সচিব ম. কামরুল হাসান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন।
পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ পরিসংখ্যান শক্তিশালীকরণ (ইসিডিএস) প্রকল্পের পরিচালক মো. রফিকুল ইসলাম প্রকাশনা অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত উপস্থাপনা করেন।
জরিপের একটি অতিগুরুত্বপূর্ণ ফল হলো- প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়-ক্ষতি হিসাব নিরূপণ করা। প্রাকৃতিক দুর্যোগে ২০১৫-২০২০ সময়কালে অর্থাৎ ছয় বছরে আর্থিক ক্ষতি এক লাখ ৭৯ হাজার ১৯৮ কোটি টাকা। এর মধ্যে শস্যখাতে ২৮ দশমিক ৯০ শতাংশ, প্রাণিসম্পদে ৩ দশমিক ৯৮ শতাংশ, পোলট্রিতে ১ দশমিক ৫১ শতাংশ, মৎস্যখাতে ৩ দশমিক ৭১ শতাংশ ক্ষতি হয়েছে।
এছাড়া জমি (ভূমি) অবক্ষয়ে খাতেও বড় ধরনের ক্ষতি হচ্ছে প্রতি বছর। বসতঘর, রান্নাঘর, গোয়ালঘর, অবকাঠামো প্রভৃতি খাতে ৭ দশমিক ৩৮ শতাংশ এবং খানাভিত্তিক সামাজিক বনসহ উঠানের গাছপালার ১ দশমিক ৯৬ শতাংশ ক্ষতি হয়েছে। এরমধ্যে শুধু বৃহৎ কৃষি সেক্টরে (শস্য, প্রাণিসম্পদ, পোলট্রি, মৎস্য, বন) সর্বমোট ৭১ হাজার ৭৮৩ কোটি টাকার ক্ষতি হয়েছে।
প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে বন্যায় ক্ষতি ১০ হাজার ১০৮ কোটি টাকা। নদীভাঙনে দুই হাজার ৬৮ কোটি, ঘূর্ণিঝড়ে দুই হাজার ৫৫ কোটি টাকা ক্ষতি হয়েছে। জলবায়ুর কারণে গত ছয় বছরে পরিবারভিত্তিক ক্ষতি এক হাজার ৮৮২ কোটি টাকা। এরমধ্যে শস্যখাতে ৩৬ দশমিক ২০, প্রাণিসম্পদে ৪ দশমিক ৭৬, পোলট্রিতে ১ দশমিক ২১ শতাংশ, মৎস্যখাতে ৫ দশমিক ৮২, জমিতে ২৬ দশমিক ৭২ শতাংশ ও বসতঘর, রান্নাঘরে ১৭ দশমিক ১৯ শতাংশ ক্ষতি হয়েছে।
- ১‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ২রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৩পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি
- ৪এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন
- ৫বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক
- ৬যমুনা ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
- ৭শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
- ৮জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৯খাল খননের পাশাপাশি দখল-দূষণমুক্ত করতে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী
- ১০একযোগে ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৩ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৪২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৭ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৮শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৯রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ১০নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট





পাঠকের মতামত