
পণ্যের দামে ফাঁকি রেখে ছয় বছরে বৈদেশিক বাণিজ্যের নামে বাংলাদেশ থেকে মোট চার হাজার ৯৬৫ কোটি ডলার (সোয়া চার লাখ কোটি টাকা) পাচারের হিসাব প্রকাশ করেছে ওয়াশিংটনভিত্তিক আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি (জিএফআই)।
জিএফআই জানিয়েছে, ২০০৯-১৮ পর্যন্ত এক দশকে বিশ্বের উন্নয়নশীল ১৩৪ দেশ থেকে বাণিজ্যের আড়ালে এক দশমিক ছয় ট্রিলিয়ন বা এক লাখ ৬০ হাজার কোটি ডলার পাচার হয়েছে।
সবচেয়ে বেশি অর্থ পাচার হয়েছে চীন থেকে। এরপরই আছে পোল্যান্ড, ভারত, রাশিয়া ও মালয়েশিয়া।
১০ বছরে ১৩৪ দেশের দেওয়া যেসব তথ্য জাতিসংঘের তথ্যভাণ্ডারে পাওয়া গেছে, তার ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করেছে জিএফআই। বাংলাদেশের ক্ষেত্রে ২০১৪, ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালের ডেটা পাওয়া যায়নি।
২০০৯ সালের পর থেকে এভাবে বাণিজ্যের আড়ালে অর্থ পাচার বেড়েছে বলে জানিয়েছে জিএফআই।
এর মধ্যে, ২০১৫ সালে সর্বোচ্চ এক হাজার ১৮৭ কোটি ১০ লাখ ডলারের হিসাবে গরমিল ধরা পড়েছে। ২০০৯ সালের হিসাবে দেখা গেছে ৫২১ কোটি ২০ লাখ ডলারের ফাঁকি। ২০১০ সালে ৬৮৪ কোটি ডলার, ২০১১ সালে ৮৭৩ কোটি ডলার, ২০১২ সালে ৭৬৪ কোটি ৭০ লাখ ডলার ও ২০১৩ সালে ৯৩৪ কোটি ৮০ লাখ ডলার পাচার হয়ে থাকতে পারে বলে ধারণা দেওয়া হয়েছে প্রতিবেদনে।
এদিকে, দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে দুই দেশের তথ্য মিলিয়ে দেখে এই গরমিল বের করেছে জিএফআই। আর কয়েক ধাপের ফিল্টার ব্যবহার করে গরমিলটুকু বাণিজ্যের হিসাব থেকে বাদ দেওয়া হয়েছে।
জিএফআই বলছে, বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশ থেকে বছরে গড়ে ৮২৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলার কৌশলে পাচার হচ্ছে, যা মোট বাণিজ্যের ১৭ দশমিক ৩ শতাংশ। আর বিশ্বের উন্নত ৩৬ দেশের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে এই অংক ৩৫৬ দশমিক ৮০ লাখ ডলার, যা এসব দেশের সঙ্গে মোট বাণিজ্যের ১৪ দশমিক ৩ শতাংশ।
প্রতিবেদনে ২০১৮ সালে ১৩৪টি উন্নয়নশীল দেশ ও ৩৬টি উন্নত অর্থনীতির দেশের মধ্যে বাণিজ্যে সাড়ে ৮৩ হাজার কোটি ডলারের গরমিল দেখা গেছে।
- ১কুয়েট অধ্যাপকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- ২কুয়েটের অধ্যাপকের ওপর দুর্বৃত্তদের হামলা
- ৩মোল্লা কলেজ সংঘর্ষের দেড় বছরেও মেরামত হয়নি কবি নজরুল কলেজের জানালার ভাঙা কাচ
- ৪মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ৪৬০ বাংলাদেশি আটক
- ৫মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ২ সেনাসদস্য নিহত
- ৬জিম্বাবুয়ের কারিবা হ্রদে ফেরিডুবির ঘটনায় ৪৪ জনের প্রাণহানি
- ৭দেশের ৪ সমুদ্রবন্দরে সতর্কসংকেত বহাল
- ৮হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী
- ৯বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২ বিলিয়ন ডলার ছাড়াল
- ১০অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে দারাজের ‘ফাস্ট ডেলিভারি’ চালু
- ১চট্টগ্রামে একাদশে শিক্ষার্থী ভর্তির পরও খালি থাকবে অর্ধেকের বেশি আসন
- ২বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশী যুবককের মরদেহ হস্তান্তর
- ৩গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার
- ৪ফ্যামিলি কার্ড পেতে বিএনপি নেতাদের দ্বারে ঘুরছেন বিরোধিতাকারীরা : নুরুল আমিন
- ৫কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পড়ে থেকে নষ্ট হচ্ছে ভারতের অ্যাম্বুলেন্স
- ৬কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ৭চট্টগ্রামে বৃক্ষমেলার উদ্বোধন করলেন অর্থমন্ত্রী
- ৮সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- ৯ভারত থেকে আসছে ১৯ রেল কোচ
- ১০গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত





পাঠকের মতামত