
বারবার ক্রিশ্চিয়ানো রোনালদোকে বাতিলের খাতায় ফেলে দিচ্ছেন? উপায় নেই। পর্তুগিজ যুবরাজ বরং সমালোচকদের জবাব দিচ্ছেন মাঠের পারফরম্যান্সেই। কে বলবে, তার বয়সটা ৩৭ পেরিয়েছে!
ক্যারিয়ারে একের পর এক অর্জনের মুকুট পরা রোনালদো এবার নাম লেখালেন আরেক ইতিহাসে। ক্লাব ফুটবলে প্রথম ফুটবলার হিসেবে ৭০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন পর্তুগিজ মহাতারকা।
বর্তমানে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলা রোনালদো ৭০০ গোলের মাইলফলক ছুঁলেন ৯৪৫ ম্যাচে। ৬৯১ গোল নিয়ে তার পরে আছেন আর্জেন্টাইন খুদেরাজ লিওনেল মেসি।
২০০২-০৩ মৌসুমে রোনালদো তার প্রথম গোলটি করেছিলেন স্পোর্টিং লিসবনের হয়ে। ৭০০ গোলের ৫টি লিসবনের জার্সিতে। রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০, জুভেন্টাসে ১০১ ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে গোল ১৪৪টি।
রোববার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে রোনালদোই করেন দলের জয়সূচক গোলটি। তাতে এভারটনকে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
গুডিসন পার্কে ৫ মিনিটের মাথায়ই পিছিয়ে পড়েছিল ইউনাইটেড। বক্সের বাইরে থেকে দারুণ বাঁকানো শটে ডেভিড দা গিয়াকে পরাস্ত করেন ইয়বি।
তবে সেই গোল শোধ করতে বেশি সময় নেয়নি ইউনাইটেড। ১০ মিনিট পরই মার্শালের পাস থেকে বাঁ পায়ের শটে সমতা ফেরান ব্রাজিলিয়ান উইঙ্গার অ্যান্থোনি।
২৯ মিনিটে ইনজুরির কারণে উঠে যান মার্শাল, এরিক টেন হাগ বদলি হিসেবে নামান রোনালদোকে। সেই রোনালদোই লিড এনে দেন ইউনাইটেডকে। বিরতির ঠিক আগে ৪৪ মিনিটে কাসেমিরোর পাস থেকে বাঁ পায়ের নিচু শটে ইদিহাসগড়া গোলটি করেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী তারকা।
দ্বিতীয়ার্ধে দুই দলই গোল বাড়ানোর চেষ্টা করেছে। তবে সম্ভব হয়নি। সুযোগ ছিল ইউনাইটেডের আরও একটি। তবে নির্ধারিত সময়ের ৯ মিনিট আগে মার্কাস রাশফোড বল জালে জড়ালেও হ্যান্ডবল চেক করে সে গোল বাতিল করে দেন রেফারি। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়েন রোনালদোরা।
- ১রায়পুরে বিয়েবাড়িতে মাংস ঝাল হওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩
- ২মার্কিন সিনেটে ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস
- ৩অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৪ড্যাবের চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ৫দেশে চিংড়ি রপ্তানি কমেছে ৬২ শতাংশ
- ৬বাজার মূলধন বেড়েছে ২ হাজার কোটি টাকা
- ৭সাপ্তাহিক দর পতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড
- ৮ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ৯সাপ্তাহিক গেইনারের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স
- ১০সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সুহৃদ ইন্ডাষ্ট্রিজ
- ১চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ২মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৩চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ৪আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৫সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৬গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ৭ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে
- ৮বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ৯জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
- ১০১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা





পাঠকের মতামত