
আগামী ৭ এপ্রিল থেকে করোনা ভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে টিকা সংক্রান্ত এক বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, দেশে এখন পর্যন্ত ২৩ লাখ ৮০ হাজার মানুষ করোনা ভাইরাসের টিকা নিয়েছেন। গতকালও ২০ লাখ ডোজ এসেছে। টিকার প্রাপ্যতার উপর নির্ভর করবে মানুষের টিকা দেওয়া।
তিনি বলেন, এ মাসে ৫০ লাখ টিকা পাওয়ার কথা থাকলেও পেয়েছি ২০ লাখ। এখানেও ঘাটতি হয়ে গেলো। এ বিষয়ে আমরা সেরামের উপর চাপ প্রয়োগ করেছি। এখানকার যারা সাপ্লায়ার, তাদের উপরেও আমরা চাপ প্রয়োগ করেছি আপনারা এটা তাড়াতাড়ি মেকআপ করেন।
টিকা নিয়ে ভারতের সেরাম ইন্সটিটিউটও চাপের মধ্যে আছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ভারত সরকার এবং বিশ্বজুড়েও চাপ আছে। এ ভ্যাকসিনটি বিভিন্ন দেশে যাচ্ছে, চাহিদা রয়েছে। আমরা এ বিষয়েও এখন থেকে চিন্তা-ভাবনা শুরু করেছি।
টিকা সরবরাহে দেশে নতুন কিছু সাপ্লায়ার আবেদন করেছে জানিয়ে মন্ত্রী বলেন, বিভিন্ন পর্যায়ে আলাপ-আলোচনা হচ্ছে। এটা সর্বোচ্চ পর্যায়ে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেবো। সামনে যতটুকু সরবরাহ হবে সেটার উপরই আমাদের কার্যক্রম নির্ভর করবে।
- ১ব্যাংকনির্ভর অর্থায়ন কাঠামো থেকে পুঁজিবাজারমুখী হতে চায় সরকার
- ২চাঁদপুরে নকল শিশু খাদ্য বিক্রি, ৬০ হাজার টাকা জরিমানা
- ৩কোটি টাকার সড়কে কাঁদাযুক্ত বালু-নিম্নমানের ইট
- ৪চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে নাবিক নিখোঁজ, উদ্ধারে নৌবাহিনী ও কোস্ট গার্ড
- ৫চাঁদপুরে ফার্মেসি থেকে সরকারি সিরিঞ্জ উদ্ধার
- ৬কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে অনুদানের চেক
- ৭রাজনগর চা বাগানে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৮ফলের দাম কমাতে ১০০ শতাংশ নগদ জমার বাধ্যবাধকতা বাতিল
- ৯রায়পুরা থানায় দুটি পুলিশ ভ্যান উপহার দিলেন এমপি আশরাফ
- ১০সিরাজগঞ্জ-৩ আসনের এমপির গাড়ি ভাঙচুর, মামলা
- ১নোয়াখালীতে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালী ও আলোচনা সভা
- ২আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৩নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
- ৪যবিপ্রবিতে প্রথমবারের মতো ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’ এর মোড়ক উন্মোচন
- ৫মানিকগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ৬সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্যমন্ত্রী
- ৭রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাছাই আজ
- ৮আইডিআরএ’র সদস্য হলেন সিরাজুল ইসলাম
- ৯প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা
- ১০শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে শুনানি ৩ সেপ্টেম্বর





পাঠকের মতামত