প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২২ ১১:৪৪ এএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানির বোর্ড সভা আজ অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিগুলো বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ও ইপিএস ঘোষণা করবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো-এনসিসি ব্যাংক, ইভিন্স টেক্সটাইল-ইটিএল, আরগন ডেনিম, সমরিতা হাসপাতাল, মতিন স্পিনিং, ডেল্টা স্পিনিং ও ওয়ালটন হাইটেক লিমিটেড।

এরমধ্যে এনসিসি ব্যাংক বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে। বাকি ৬ কোম্পানি চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

কোম্পানিগুলোর মধ্যে এনসিসি ব্যাংকের বোর্ড সভা সকাল ১১টায়, ওয়ালটন হাইটেকের সকাল ১১টায়, ডেল্টা স্পিনিংয়ের সকাল সাড়ে ১১টায়, মতিন স্পিনিংয়ের দুপুর ২টায়, সমরিতা হাসপাতালের দুপুর ২টায়, আরগন ডেনিমের দুপুর আড়াইটায়, ইটিএল বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। এনসিসি ব্যাংক একই সভায় প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার

পাঠকের মতামত

জিএসপি ইনভেস্টমেন্টের বিরুদ্ধে অনুসন্ধানের নির্দেশ বিএসইসির

পুঁজিবাজার ও সাধারণ বিনিয়োগকারীদের বৃহত্তর স্বার্থে মার্চেন্ট ব্যাংক জিএসপি ইনভেস্টমেন্ট লিমিটেডের বিরুদ্ধে অনুসন্ধানের নির্দেশ দিয়েছে ...

জিবিবি পাওয়ারের শেয়ারে অস্বাভাবিক দরবৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা

শেয়ারবাজারে তালিকাভুক্ত জিবিবি পাওয়ার লিমিটেডের শেয়ারদরের অস্বাভাবিক দরবৃদ্ধি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নজরদারিতে এসেছে। এ ...

কর্ণফুলী ইন্স্যুরেন্সের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসির অর্ধ-বার্ষিক সম্মেলন-২০২৬ সম্প্রতি কোম্পানীর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ...

সাউথইস্ট ব্যাংকের কর্পোরেট পরিচালকের শেয়ার বিক্রয়ের ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের সাউথইস্ট ব্যাংক পিএলসির কর্পোরেট পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে ...