
লা লিগার রোমাঞ্চকর মাদ্রিদ ডার্বিতে পিছিয়ে থেকেও ঘুরে দাঁড়িয়ে প্রথমবারের মতো এ মৌসুমে রিয়াল মাদ্রিদকে হারালো অ্যাতলেতিকো মাদ্রিদ। স্বাগতিকরা জিতেছে ৫-২ গোলে। খেলার শুরুতেই রবিন লে নরমাদের হেড থেকে এগিয়ে যায় দিয়েগো সিমিওনের শিষ্যরা। তবে কিলিয়ান এমবাপ্পে ও আরদা গুলারের দুর্দান্ত দুটি গোল রিয়ালকে এগিয়ে দেয়। প্রথমার্ধের যোগ করা সময়ে আলেকজান্ডার সরলথ ম্যাচে সমতা ফেরান (২-২)।
দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন হুলিয়ান আলভারেজ। প্রথমে পেনাল্টি থেকে গোল করেন তিনি, এরপর অসাধারণ এক ফ্রি-কিকে জালের দেখা পান। শেষ মুহূর্তে অঁতোয়া গ্রিজম্যানের গোল অ্যাতলেতিকোর বড় জয় নিশ্চিত করে (৫-২)।
এই জয়ে লা লিগায় রিয়ালের বিপক্ষে দুর্দান্ত রেকর্ড ধরে রাখলো অ্যাতলেতিকো। শেষ ছয় লিগ ম্যাচে সিমিওনের দল হারের মুখ দেখেনি।
রিয়াল মাদ্রিদের টানা সাত ম্যাচ জয়ের ধারা থেমে গেলেও শীর্ষে থাকার দৌড়ে তারা এখনো বার্সেলোনার চেয়ে দুই পয়েন্ট এগিয়ে।
আগামী ১ অক্টোবর চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে দুই দল। রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে কাজাখস্তানের কাইরাত আলমাতির, আর অ্যাতলেতিকো আতিথ্য দেবে জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে।
- ১সিএসই-৩০ ইনডেক্সে নতুন ৪ কোম্পানি যুক্ত
- ২ভরিতে ২৭৪১ টাকা বাড়ল সোনার দাম
- ৩স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৪মিডল্যান্ড ব্যাংকের বোর্ড সভা ২৮ জুলাই
- ৫এবি ব্যাংকের বোর্ড সভা ২৯ জুলাই
- ৬চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৭ জুলাই
- ৭ওয়ান ব্যাংকের বোর্ড সভা ২৯ জুলাই
- ৮ট্রাস্ট ব্যাংকের বোর্ড সভা ২৫ জুলাই
- ৯সূচকের উত্থানে চলছে লেনদেন
- ১০স্ট্যান্ডার্ড ব্যাংকের বোর্ড সভা ২৮ জুলাই
- ১ভাইরাল ভিডিও সম্পর্কে যা বললেন এমপি গাজী নজরুল ইসলাম
- ২চাঁদপুরে নিজ বাড়ির ছাদ থেকে পড়ে বাড়ির মালিকের মৃত্যু
- ৩শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ৪নবীনগরে সরকারি পুকুরপাড়ের লিজ নিয়ে বিতর্ক
- ৫পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ৬ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
- ৭শারীরিক প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিসিএসের স্বপ্নে প্রিয়ন্তী
- ৮সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের পরিবারকে সরকারি সহায়তা
- ৯কয়রায় চরম ঝুঁকি নিয়ে চলছে ৪ হাজার মানুষের চলাচল
- ১০প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা





পাঠকের মতামত