
প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারের তালিকাভুক্তির অপেক্ষায় থাকা বেস্ট হোল্ডিংসের লিমিটেডের শেয়ার বরাদ্দ দেওয়া হয়েছে। ১০ হাজার টাকা আবেদনের বিপরীতে প্রত্যেক আবেদনকারী ৮৬টি শেয়ার পেয়েছে।
আজ মঙ্গলবার ইলেক্ট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেম (ইএসএস) এর মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে প্রো-রাটা ভিত্তিতে এই শেয়ার বরাদ্দ দেওয়া হয়েছে। ডিএসই টাওয়ারে (নিকুঞ্জ-২) অবস্থিত লিস্টিং হলরুমে বেস্ট হোল্ডিংস এর শেয়ার বরাদ্দ দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসই) এর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা খাইরুল বাশার আবু তাহের মোহাম্মদ, বেস্ট হোল্ডিংস লিমিটেডের কোম্পানি সচিব আবুল কালাম আজাদসহ প্রতিষ্ঠানসমূহের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পরবর্তীতে ডিএসই’র লিস্টিং ডিপার্টমেন্টের হেড মোঃ রবিউল ইসলাম এবং এমআইএস ও ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের হেড মোঃ আবদুল কাদের খন্দকার প্রো-রাটা ভিত্তিতে বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বরাদ্দের বিষয়টি নিশ্চিত করেন।
কোম্পানিটির বিনিয়োগকারীদের জন্য মোট ৩৫০ কোটি টাকার বিপরীতে ১৩২১ কোটি ২১ লক্ষ ২১ হাজার ৩৫৫ টাকার আবেদন জমা পড়ে। যা প্রতিটি শেয়ারের বিপরীতে ৩ দশমিক ৭৭ গুন বেশি।
প্রতি ১০ হাজার টাকা আবেদনের বিপরীতে নিবাসি বাংলাদেশি বিনিয়োগকারীগন ৮৬ টি শেয়ার এবং অনিবাসি বাংলাদেশি বিনিয়োগকারীগন ১০১ টি শেয়ার বরাদ্দ পায়।
এএ
- ১চুয়াডাঙ্গার মোমিনপুরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু
- ২ইউনিক হোটেলের ক্রেডিট রেটিং সম্পন্ন
- ৩শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে শুনানি ৩ সেপ্টেম্বর
- ৪চট্টগ্রামে পুলিশের ধাওয়া খেয়ে গাড়ি ফেলে পালাল পাচারকারী, গাঁজা ও ফেয়ারডিল উদ্ধার
- ৫রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ
- ৬৩০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে ঢাকা ব্যাংক
- ৭অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন
- ৮সদরঘাটে চাঁদাবাজির ভাগাভাগি নিয়ে দুই গ্রুপে সংঘর্ষ, নিহত ১
- ৯রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ
- ১০অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়
- ১চাঁদপুরে পিতার বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন
- ২বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য
- ৩পেশাগত দক্ষতা ও গবেষণা উন্নয়নে যবিপ্রবির সঙ্গে তিন প্রতিষ্ঠানের চুক্তি
- ৪সাবেক বিমান বাহিনী প্রধান রফিকুল ইসলামের দাফন সম্পন্ন
- ৫প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে ইবিতে দোয়া মাহফিল
- ৬কমোডিটি এক্সচেঞ্জের কার্যক্রম ও সম্ভাবনা নিয়ে সিএসইর সেমিনার
- ৭কুষ্টিয়ার ‘মসলা গ্রামে’ কৃষকদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়
- ৮নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী
- ৯আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ১০শিক্ষকদের অশ্রু মুছতে আজ ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী





পাঠকের মতামত