প্রকাশিত: আগস্ট ৭, ২০২২ ১:১৪ পিএম , আপডেট: আগস্ট ৭, ২০২২ ৪:২০ পিএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৯ মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভা আগামী ১১ এবং ১৪ আগস্ট ২০২২ অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

ফান্ডগুলো হলো: এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, পপুলাল লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ইবিএল এনআরবি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড, গ্রীনডেল্টা মিউচ্যুয়াল ফান্ড এবং ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।

সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভা আগামী ১১ আগস্ট বিকাল সাড়ে ৩টায়, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভা বিকাল সাড়ে ৩টায়, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড ট্রাস্টি সভা বিকাল ৩.১০ টায়, গ্রীনডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভা বিকাল ৩টায় এবং ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভা বিকাল ২.৫০ টায় অনুষ্ঠিত হবে।

এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভা আগামী ১৪ আগস্ট বিকাল ৩.০৫ টায়, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভা বিকাল ৩টায়, পিএইচপি মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ট্রাস্টি সভা বিকাল ২.৫৫ টায়, পপুলার লাইফ মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভা বিকাল ২.৫০ মিনিটে অনুষ্ঠিত হবে।

সভায় ফান্ডগুলো ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইউনিট হোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার

পাঠকের মতামত

জিএসপি ইনভেস্টমেন্টের বিরুদ্ধে অনুসন্ধানের নির্দেশ বিএসইসির

পুঁজিবাজার ও সাধারণ বিনিয়োগকারীদের বৃহত্তর স্বার্থে মার্চেন্ট ব্যাংক জিএসপি ইনভেস্টমেন্ট লিমিটেডের বিরুদ্ধে অনুসন্ধানের নির্দেশ দিয়েছে ...

জিবিবি পাওয়ারের শেয়ারে অস্বাভাবিক দরবৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা

শেয়ারবাজারে তালিকাভুক্ত জিবিবি পাওয়ার লিমিটেডের শেয়ারদরের অস্বাভাবিক দরবৃদ্ধি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নজরদারিতে এসেছে। এ ...

কর্ণফুলী ইন্স্যুরেন্সের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসির অর্ধ-বার্ষিক সম্মেলন-২০২৬ সম্প্রতি কোম্পানীর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ...

সাউথইস্ট ব্যাংকের কর্পোরেট পরিচালকের শেয়ার বিক্রয়ের ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের সাউথইস্ট ব্যাংক পিএলসির কর্পোরেট পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে ...