
করোনা মহামারির কারণে ক্ষতিগ্রস্থ এমিরেটস এয়ারলাইন্স তাদের ১৫ শতাংশ কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে চাকরি হারাবেন ৯ হাজারেরও বেশি কর্মী। শনিবার এক বিবৃতিতে সংস্থাটির প্রেসিডেন্ট টিম ক্লার্ক এই তথ্য জানিয়েছেন।
ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় বিমান সংস্থাটি ১০ শতাংশ কর্মী ছাঁটাই করেছে। টিম ক্লার্ক বলেছেন, ‘এই হার অন্তত ১৫ শতাংশ হতে পারে। আমরা সে পথেই হাঁটছি।’ এটি বিশ্বে করোনাভাইরাসের সময় কোনো বিমান সংস্থায় ছাঁটাইয়ের সবচেয়ে বড় তালিকা। করোনা সংকটের আগে এই বিমান সংস্থাটি কর্মী সংখ্যা ছিল ৬০ হাজার।
বিশ্বের বিমান সংস্থাগুলোর মধ্যে নানা ধরণের প্রভাব পড়েছে করোনাভাইরাসের কারণে। কিন্তু আশঙ্কার কথা হচ্ছে সংস্থাগুলো ক্ষতির মাত্রা কোনোভাবেই কমাতে পারছে না। মধ্য প্রাচ্যের বৃহত্তম বিমান সংস্থা এমিরেটসের বিমান বহরে রয়েছে ২৭০ টি বড় যাত্রী পরিবহণ বিমান। করোনার বিস্তার রোধে বৈশ্বিক শাটডাউনের অংশ হিসাবে মার্চ মাসের শেষের দিকে তারা বিমান চলাচল বন্ধ করে দেয়। দু’সপ্তাহ পরে তারা আবার সীমিত আকারে যাত্রী পরিবহণ শুরু করে। আগস্টের মাঝামাঝি নাগাদ তারা ৫৮ টি শহরে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। সঙ্কটের আগে প্রায় তারা ১৫৭ শহরে ফ্লাইট পরিচালনা করত।
এত বড় সংখ্যক কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয়ার বিষয়ে টিম ক্লার্ক বিবিসিকে দেয়া এক সাক্ষাতকারে বলছেন, ‘আমরা অন্য সংস্থার মতো অতটা খারাপ অবস্থানে নেই।’ তিনি বলেন, ‘এই মহামারির আগেও আমরা বিশ্বের সেরা বিমান সংস্থা হিসেবে খবরের শিরোনামে এসেছিলাম।’ তবে এই মহামারি বিশ্বের বিমান সংস্থাগুলো এবং যানবাহনের সঙ্গে জড়িতে ব্যক্তিদের উপর বড় ধরণের প্রভাব ফেলবে। তাদের জীবনযাত্রার মান মারাত্মকভাবে অবনতি ঘটাচ্ছে। এটি এমিরেটস সহ চাকরি হারানো সব সংস্থার কর্মীর জন্য খুবই দুঃখজনক।
বিশ্বের অন্তত ৭শ’ সংস্থার ৪ হাজার ৫০০ বিমান চালক তাদের কর্মস্থল থেকে কোনো কারণ ছাড়াই নেতিবাচক নোটিশ পেয়েছেন। যাদের মধ্যে অন্তত ১ হাজার ২০০ বিমান চালক বলছেন, করোনাভাইরাস শুরুর পর তারা চাকরি হারিয়েছেন। এই ছাঁটাইয়ের প্রভাব বেশি পড়েছে এয়ারবাস এবং বোয়িংয়ের চালকদের ওপর। এ দুটি কোম্পানি বিশ্বের বিমান সংস্থাগুলোর মধ্যে সবচেয়ে বড় এবং প্রভাবশালী।
এদিকে, আন্তর্জাতিক বিমান সংস্থা (আইএটিএ) ২৯০টি বিমান সংস্থা পরিচালনা করে থাকে। তারা কিছুদিন আগে এক প্রতিবেদনে জানিয়েছে বিশ্বের বিমান সংস্থাগুলো এ বছরের শেষ নাগাদ অন্তত ৮৪ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতির মুখে পড়বে। এই সপ্তাহে ইউনাইটেড এয়ারলাইন্স জানিয়েছে, এ বছরের শেষ নাগাদ তাদের ছাঁটাই হওয়া কর্মীর সংখ্যা অন্তত ৩৬ হাজারে গিয়ে ঠেকতে পারে। এর কারণ হিসেবে সংস্থাটি বলছে, আশঙ্কাজনক হারে ফ্লাইট এবং যাত্রীর সংখ্যা কমে যাওয়া। যার জন্য প্রতিদিনই ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের।
আন্তর্জাতিক বিনিয়োগ গবেষণা প্রতিষ্ঠান কোউন-এর নির্বাহী পরিচালক এবং জ্যেষ্ঠ গবেষক হেলেন বেকার বলছেন, ‘এই মহামারি অবস্থা দীর্ঘদিন চলতে থাকবে। করোনার ভ্যাকসিন বা প্রতিষেধক যাই আসুক যোগাযোগ বিষয়ক ব্যবস্থায় প্রতিষ্ঠানগুলো স্বাভাবিক অবস্থায় ফিরতে বেশ সময় লেগে যাবে।’ সূত্র : জিও নিউজ।
- ১শিক্ষকদের অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে: শিক্ষামন্ত্রী
- ২সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৩শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৪২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে : শিক্ষামন্ত্রী
- ৫কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক
- ৬ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- ৯কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ১০মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৫বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৬বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৭কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৮লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ৯রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন আজ
- ১০চাঁদপুরে বিজয়ী’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প





পাঠকের মতামত