
বাংলাদেশ ব্যাংকসহ দেশের সরকারি ও বেসরকারি আর্থিক এবং অন্যান্য ২০০ এর বেশি প্রতিষ্ঠানে সাইবার হামলার শিকার হয়েছে! হাফনিয়াম নামে একটি কুখ্যাত হ্যাকার গ্রুপ এ হামলা চালিয়েছে। এসব প্রতিষ্ঠানের সার্ভারে হাফনিয়াম-এর অস্তিত্ব পাওয়া গেছে। ই-মেইলের মাধ্যমে এই হামলা পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার (১ এপ্রিল) বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) পরিচালক (সিএ অপারেশন ও নিরাপত্তা) ও (ডাটা সেন্টার) তারেক এম বরকতউল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তথ্য পর্যালোচনা করে এ বিষয়ে আমরা একটি প্রতিবেদন প্রকাশ করেছি। এতে দেখা গেছে, দেশের যেসব প্রতিষ্ঠান উইন্ডোজ অপারেটিং সিস্টেমস বিশেষ করে মাইক্রোসফট এক্সচেঞ্জ সার্ভার (Windows Operating Systems specifically Microsoft Exchange Server) ব্যবহার করছে হ্যাকাররা তাদের আক্রমণ করেছে। হাফনিআম (HAFNIUM) হ্যাকররা এসব প্রতিষ্ঠান আক্রমণ করেছে।
তারেক এম বরকতউল্লাহ বলেন, এই হ্যাকাররা সাধারণত ইমেইলে থাকা তথ্য চুরিসহ সংশ্লিষ্ট কাজগুলো করতে পারে। মূলত এরা গোয়েন্দাগিরির কাজ করে থাকে। ব্রাজিলসহ বিশ্বের বিভিন্ন দেশে এরা আক্রমণ করেছে। আমাদের দেশে ২০০-এর অধিক প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে সরকারি, বেসরকারি ব্যাংক, আর্থিক, সেবামূলকসহ নানা ধরনের প্রতিষ্ঠান রয়েছে।
হামলার শিকার হওয়া প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- বাংলাদেশ আর্মি পরিচালিত ট্রাস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ট ব্যাংক লিমিটেড, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড, বিটিআরসি, লঙ্কাবাংলাসহ দুই শতাধিক প্রতিষ্ঠান।
- ১আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ২জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
- ৩আমরা মনে করি না এখনই আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক: ডা. শফিকুর রহমান
- ৪বাংলাদেশে এই প্রথম কাঁঠাল থেকে বিস্কুট তৈরি
- ৫প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে সৌদি, তুরস্ক ও পাকিস্তান
- ৬মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৭দেশের সীমানা ছাড়িয়ে বিদেশে চট্টগ্রামের কাঞ্চন পেয়ারা
- ৮রৌমারীতে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- ৯শ্রীপুরে কৃষকের বাড়ীতে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট
- ১০চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ১‘৩৬ জুলাই’ উপলক্ষে ৩৬ টাকায় মিলছে টেলিটকের ‘জেন-জেড’ সিম
- ২জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ৩বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ৪জুলাই আন্দোলনে হামলা ছিল আওয়ামী লীগের পরিকল্পিত সাংগঠনিক সিদ্ধান্ত
- ৫এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি
- ৬শাহ্জালাল ইসলামী ব্যাংক ও পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে চুক্তি
- ৭দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলীয় জোটের স্মারকলিপি প্রদান
- ৮রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৯এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ১০মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি ড. মুহম্মদ জাফর ইকবাল





পাঠকের মতামত