
রাজশাহীর বিভিন্ন উপজেলায় ৬ হাজার খামারির রয়েছে প্রায় ১ লাখ ২৫ হাজারেরও বেশি গবাদি পশু।এই এলাকার খামারিদের প্রত্যাশা ছিল আসন্ন কোরবানি ঈদে ভালো দামে পশু বিক্রি করে গতবারের ক্ষতি পুষিয়ে নেয়া। তবে এবারও আশায় গুড়েবালি পড়েছে। করোনা রোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধে চিন্তিত রাজশাহীর খামারি ও পশু ব্যবসায়ীরা।
এ ব্যাপারে প্রাণি সম্পদ অধিদপ্তরের সূত্রে জানা যায়, প্রতিবছর ঈদুল আযহা উপলক্ষে সাধারণত দুভাবে পশু প্রস্তুত হয়ে থাকে। এক হচ্ছে হৃষ্টপুষ্টকরণ পদ্ধতিতে অপরটি হচ্ছে বাসা-বাড়িতে লালন পালনের মাধ্যমে। সারাদেশে দায়িত্বরত প্রাণিসম্পদ কর্মকর্তারা মাঠ পর্যায় থেকে এসব পশুর তথ্য সংগ্রহ করে থাকেন বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত প্রাণী সম্পদ কর্মকর্তা ও জেলা ট্রেনিং কর্মকর্তা।
রাজশাহী জেলা প্রাণি সম্পদ অধিদফতরের তথ্য মতে, জেলার ৯টি উপজেলা ও মহানগর এলাকা মিলিয়ে মোট কোরবানির জন্য প্রস্তুত রয়েছে সোয়া লাখের বেশি গরু। পবা উপজেলায় ৭০১ জন খামারির রয়েছে ২৯ হাজার ৪৩২টি পশু। এর মধ্যে কোরবানিযোগ্য পশুর মধ্যে- ষাঁড় আছে ৫ হাজার ৫২১টি, বলদ আছে ৬৭০টি, গাভী আছে ২৮৮টি, মহিষ আছে ৬৬টি, ছাগল আছে ২৮ হাজার ৩২৫টি, ভেড়া আছে ৮০৬টি ও অন্যান্য পশু রয়েছে ৩০১টি।
মোহনপুরে উপজেলায় ৬৩৬ জন খামারির রয়েছে ১ হাজার ২৯৫টি পশু। এরমধ্যে কোরবানিযোগ্য পশুর মধ্যে- ষাঁড় আছে ৪৯৭টি , বলদ আছে ৬১টি, গাভী আছে ৫০৫টি, মহিষ আছে ৫৮টি, ছাগল আছে ১ হাজার ৭২১টি, ভেড়া আছে ১৯৭ ও অন্যান্য পশু আছে ৬৯ টি।
এদিকে, চাঁদ দেখা সাপেক্ষে ২১ জুলাই ঈদুল আযহা। কিন্তু বিধিনিষেধ অব্যাহত থাকলে পশু বিক্রি নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ী ও খামারিরা।
- ১রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী
- ২হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে
- ৩সড়ক-বাড়িতে দূষিত পানি, স্বাস্থ্যঝুঁকিতে সরিষাবাড়ীবাসী
- ৪গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার
- ৫বাংলা কিউআর ব্যবহারে চাঁদাবাজি ও জাল নোটের ঝুঁকি কমবে : গভর্নর
- ৬সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ৭৪২ কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল মোড়লগঞ্জ মডেল একাডেমি
- ৮ইরানের শর্ত পুরোপুরি মানলেই খুলবে হরমুজ প্রণালি: আইআরজিসি
- ৯অসহায় মায়ের ৫০০ টাকার ভাড়ার জন্য চুল বিক্রি, তবু জোটেনি ঘর
- ১০দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী
- ১সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ২সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৩আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৪চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৫অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৬সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৭কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৮আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ৯ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ১০চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী





পাঠকের মতামত