
সার্জিও রামোসের পর আরও একজন নির্ভরযোগ্য ডিফেন্ডারকে ছেড়ে দিলো রিয়াল মাদ্রিদ। রিয়ালের টানা চারটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অন্যতম কারিগর ছিলেন কিন্তু রাফায়েল ভারানে। ২০১৮ ফ্রান্সের বিশ্বকাপ জয়েও অনেক বড় অবদান ছিল ভারানের।
সেই রাফায়েল ভারানেকে ছেড়ে দিল রিয়াল মাদ্রিদ। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, ভারানের সঙ্গে তাদের চুক্তি সম্পন্ন হওয়ার কথা। আনুষ্ঠানিকতা বলতে, শুধুমাত্র মেডিক্যাল টেস্টেই বাকি রয়েছে।
বহুদিন ধরেই রিয়াল মাদ্রিদ তারকা তথা ফ্রান্স বিশ্বকাপজয়ী ডিফেন্ডার রাফায়েল ভারানের ম্যানইউতে যোগ দেওয়া নিয়ে জোর জল্পনা চলছিলই। শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবেই ম্যানইউর পক্ষ থেকে ভারানের দলে যোগ দেওয়ার কথা জানিয়ে দেয়া হল।
প্রায় এক দশক আগে ভারানের ক্যারিয়ারের একদম শুরুতেই তাকে দলে নিতে আগ্রহী ছিলেন তৎকালীন রেড ডেভিলস কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন; কিন্তু তখন তরুণ ভারানে ম্যানইউর পরিবর্তে রিয়াল মাদ্রিদকে বেছে নেন। এক দশক পরে হলেও ফরাসী এই ডিফেন্ডারকে রেড ডেভিলদের জার্সিতে দেখা যাবে এবার।
গত এক দশকে একাধিক লা লিগাসহ ভারানে ঝুলিতে রয়েছে চারটি চ্যাম্পিয়ন্স লিগ ও জাতীয় দলের হয়ে জেতা বিশ্বকাপ। ফুটবলার হিসেবে শারীরিক দিক থেকে যেমন নিজের সেরা সময়ে রয়েছেন তিনি, তেমন অভিজ্ঞতাতেও এগিয়ে ২৮ বছর বয়সী এই ডিফেন্ডার। এমন এক ফুটবলারকে নিয়ে গত মৌসুমের নড়বড়ে ডিফেন্স ঠিক করতে বদ্ধপরিকর ইউনাইটেড।
ভারানে নিজেও ম্যানইউতে যোগ দিতে ইচ্ছুক ছিলেন। দুই ক্লাবের মধ্যে ট্রান্সফারের মূল্য নিয়ে কথাবার্তা চললেও তিনি রিয়াল কর্মকর্তাদের আগেই প্রিমিয়র লিগে খেলার অভিজ্ঞতা লাভ করার ইচ্ছের কথা জানিয়ে দেন। শেষ পর্যন্ত ৫০ মিলিয়ন ইউরোর বিনিময়ে মাদ্রিদ থেকে ম্যানচেস্টারে গেলেন তিনি।
২০২৫ সাল পর্যন্ত ম্যানইউর সঙ্গে চুক্তি করেছেন ভারানে। তবে চুক্তি এক বছর বাড়ানোরও সুযোগ থাকছে। এই সপ্তাহেই ইংল্য়ান্ডে নিজের মেডিকালের জন্য পৌঁছে যাবেন ভারানে। আইসোলেশনের সময় কাটিয়েই ম্যানইউতে মেডিকেল হওয়ার পর তার চুক্তির আনুষ্ঠানিকতা শেষ হবে। জেডন স্যানচোর পর এই মৌসুমে দ্বিতীয় বড় খেলোয়াড় হিসাবে ইউনাইটেডে যোগ দিচ্ছেন ভারানে।
- ১জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ২১০ জেলায় বন্যার আশঙ্কা
- ৩আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি
- ৪জুলাইয়ের চেতনায় প্রাতিষ্ঠানিক সংস্কার অব্যাহত থাকবে: আনসার ডিজি
- ৫জুলাইয়ে পুঁজিবাজারে বিও হিসাব কমেছে প্রায় ২৩ হাজার
- ৬‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবায়নের পথে বহুমুখী চ্যালেঞ্জ রয়েছে
- ৭জুলাইয়ে বাংলা কিউআরে পেমেন্ট ছাড়াল ১২৫০ কোটি টাকা
- ৮জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠানের নামকরণ করা হবে: তথ্য প্রতিমন্ত্রী
- ৯তারেক রহমানের নেতৃত্বেই জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছিল : শামীম
- ১০মোড়লগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৫কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৬কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৭ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৮যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৯সন্ত্রাসমুক্ত জঙ্গল সলিমপুর গঠনে প্রস্তুত প্রশাসন : জানালেন ডিআইজি ও এসপি
- ১০লোহিত সাগরে হামলায় ভারতীয় কার্গো জাহাজ ডুবি





পাঠকের মতামত