প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২১ ৪:৫৮ পিএম

করযোগ্য আয় থাকা সত্ত্বেও করের আওতার বাইরে আছেন তাদের করজালে আনার জন্য আয়কর জরিপ কার্যক্রম শুরু করবে কর অঞ্চল-১২। আগামী বুধবার (১৩ অক্টোবর) থেকে এ জরিপ কার্যক্রম শুরু হবে।

মঙ্গলবার (১২ অক্টোবর) রাজধানীর কামরাঙ্গীরচরের কামরুল ইসলাম কমিউনিটি সেন্টারে এক কর্মশালায় তথ্য জানানো হয়। এতে সভাপতিত্ব করেন কর অঞ্চল-১২ এর যুগ্ম কর-কমিশনার মো. আশরাফুল ইসলাম। রাজস্ব আহরণকে সমৃদ্ধ ও টেকসই করার লক্ষ্যে করজাল সম্প্রসারণ প্রয়োজন বলে মনে করেন তিনি।

আশরাফুল ইসলাম বলেন, যাদের করযোগ্য আয় থাকা সত্ত্বেও অদ্যবধি করজালের বাইরে রয়েছেন তাদের তথ্য সংগ্রহের জন্য আগামী ১৩ অক্টোবর থেকে আয়কর জরিপ কার্যক্রম শুরু হবে। এ বিষয়ে তথ্য প্রমাণ দাখিলসহ সার্বিক সহযোগিতার আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, এ জরিপের মাধ্যমে নতুন করদাতা বাড়বে এবং একই সঙ্গে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) গ্রহণকারী করদাতাদের রিটার্ন দাখিলের সংখ্যা বাড়বে বলে আশা করছি। কর অঞ্চল-১২ এর আওতাধীন অন্যান্য এলাকায়ও এ কর্মসূচি পর্যায়ক্রমে পরিচালনা করা হবে বলেও তিনি জানান।

এসময় কর্মশালা আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ কামরাঙ্গীরচর থানার সভাপতি আবুল হোসেন সরকার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিলর (ওয়ার্ড নম্বর-৫৫) মো. নুরে আলম, ৫৬ ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ হোসেন, ৫৭ ওয়ার্ডের কাউন্সিলর মো. সাইদুল ইসলাম ও সংরক্ষিত আসনের কাউন্সিলর শেফালী আক্তার ও উপ-কর কমিশনার একেএম ইসমাইল আহম্মেদ।

শেয়ার

পাঠকের মতামত

এস আলম ও সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা

বেনামি প্রতিষ্ঠানের নামে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম ও ...

আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম সমন্বয়ে ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ ...

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...