
সমবায় অধিদপ্তর ও পল্লী উন্নয়ন বোর্ডের আওতাভুক্ত দুই লাখের মতো সমবায় সমিতির এক তৃতীয়াংশই অকার্যকর। পাশাপাশি সক্রিয় সমিতিগুলোর বেশিরভাগেরই কার্যক্রম খুবই সীমিত পর্যায়ে।
সমবায় অধিদপ্তরের একটি প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগও সমবায় সমিতিগুলো নিষ্ক্রিয় হওয়ার বিষয়টি স্বীকার করে জানায়, সদস্যদের টার্গেট পূরণসহ নানা কারণেই দিনে দিনে এসব সমবায় সমিতি নিষ্ক্রিয় হয়েছে। তবে সক্রিয় করার ক্ষেত্রে তাদের খুব একটা করণীয় নেই। তারা রেগুলেটরি বডি হিসেবে কেবল উদ্বুদ্ধ করতে পারে। সমিতির সদস্যদেরই এ বিষয়ে এগিয়ে আসতে হবে।
প্রতিবেদন থেকে জানা গেছে, সমবায় অধিদপ্তর ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) আওতাভুক্ত দেশের মোট সমবায় সমিতির সংখ্যা এক লাখ ৯৬ হাজার ৩১৬টি। এর মধ্যে সমবায় অধিদপ্তরের আওতায় এক লাখ ৬ হাজার ৮৯০টি এবং পল্লী উন্নয়ন বোর্ডের আওতাভুক্ত ৮৯ হাজার ৪২৬টি। প্রাথমিক সমিতি এক লাখ ৯৫ হাজার ৮৬টি। কেন্দ্রীয় পর্যায়ে এক হাজার ২০৮টি এবং জাতীয় পর্যায়ে ২২টি।
এসব সমবায় সমিতির মোট সদস্য এক কোটি ১৭ লাখ ৭ হাজার ৫১৪ জন। এর মধ্যে পুরুষ ৮৯ লাখ ৮১ হাজার ৮৬৫ জন এবং নারী ২৭ লাখ ২৫ হাজার ৬৪৯ জন। সমবায় সমিতির মূলধন ১৫ হাজার ৪৪২ কোটি ৫৪ লাখ ৫১ হাজার টাকা। সমিতির ভৌত সম্পদ তিন হাজার ৯০৮ কোটি ৬৯ লাখ ৪২ হাজার টাকা। বিনিয়োগকৃত সম্পদ এক হাজার ৭৫৫ কোটি ৩৫ লাখ ৬৯ হাজার টাকা। মজুত তহবিল এক হাজার ১১৪ কোটি ৯ লাখ ৪১ হাজার টাকা। সর্বমোট ৬ হাজার ৭৭৮ কোটি ১৪ লাখ ৫১ হাজার টাকা। বিগত সময়ে সমবায় সমিতির মাধ্যমে প্রত্যক্ষভাবে ৯ লাখ ৬৩ হাজার ১৫১ জন মানুষের কর্মসংস্থান হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, সমবায় অধিদপ্তর ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) আওতাভুক্ত সমবায় সমিতির ৩০ শতাংশই অকার্যকর। অবশিষ্ট ৭০ শতাংশ সমিতির মধ্যে প্রায় অর্ধেক অকার্যকর না হলেও কার্যক্রমের পরিধি তেমন বিস্তৃত নয়। ফলে অবদান দৃশ্যমান নয়। প্রতিবেদনে সমবায় খাতের সমস্যা হিসেবে নিবন্ধিত সমবায় সমিতির সংখ্যা অনুযায়ী জনবল স্বল্পতা ও সমিতি ব্যবস্থাপনায় অনাকাঙ্ক্ষিত স্থানীয় প্রভাবের কথা উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আশির দশকে কৃষি সমবায় সমিতিগুলো খু্বই কার্যকর থাকলেও বর্তমানে তা প্রায় নিষ্ক্রিয়। এছাড়া অন্যান্য সমিতির অবস্থাও একই ধরনের। তবে, মৎস্য সমবায় সমিতি, দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডসহ কিছু সক্রিয় সমিতিও রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. মশিউর রহমান বলেন, ‘নানা কারণে এসব সমিতি নিষ্ক্রিয় হয়েছে। দেখা যায়, একটি উদ্দেশ্য নিয়ে সমবায় সমিতি করেছে, সেটা বাস্তবায়ন হলে তারা আর সক্রিয় থাকে না। আর ব্যর্থ হলেও নিষ্ক্রিয় হয়ে যায়। আবার দেখা গেলো একটি ফান্ড গঠনের জন্য সমিতি করে। একটি পর্যায়ে আসার পর তারা টাকা পয়সা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়। পরে সমিতির কার্যক্রম বন্ধ হয়ে যায়।’
তিনি বলেন, ‘সমবায় সমিতি যেমন নানা ধরনের, তাদের নিষ্ক্রিয় হওয়ার কারণও ভিন্ন। যেমন তাঁতী সম্প্রদায়ের অনেকগুলো সমবায় সমিতি ছিল। এখন আগের মতো তাঁত নেই। তাঁতীও নেই। যে কারণে তাদের সমিতিগুলো আর সক্রিয় নেই।’ নিষ্ক্রিয় হওয়ার পেছনে সমবায় অধিদফতরের মাঠ প্রশাসনের গাফিলতি থাকতে পারে বলেও এক প্রশ্নের জবাবে তিনি জানান।
সমিতিগুলোকে কার্যকর করার উদ্যোগ প্রশ্নে তিনি বলেন, ‘সমবায় সমিতিগুলো সক্রিয় হতে হলে সমিতির সদস্যদেরই করতে হবে। আমরা কেবল তাদের উৎসাহ করতে পারি। এর বাইরে খুব একটা করণীয় নেই।’
- ১রংপুর রেঞ্জের নতুন ডিআইজি আবদুল মাবুদ
- ২বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও জোরদারে অঙ্গীকার
- ৩কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ৪বন্যার্তদের পাশে আইএসডিই, পূর্ব বড় ভেওলায় ৫১০ পরিবারের মুখে স্বস্তি
- ৫বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল
- ৬চীনের অর্থনীতিকে বদলে দেওয়া সাবেক প্রধানমন্ত্রী ঝুর মৃত্যু
- ৭বিশ্ববিদ্যালয় ও হলের নামে ফেসবুক পেজ খুলে ‘গুপ্ত’ রাজনৈতিক কার্যক্রমের অভিযোগ
- ৮ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৭২৩
- ৯মালয়েশিয়ায় ৩৭০ বাংলাদেশিসহ ১০৪৩ অবৈধ অভিবাসী আটক
- ১০কুষ্টিয়ায় নকল সিগারেটের কারখানায় অভিযান, ২ কোটি টাকার সিগারেট জব্দ
- ১মার্জিন ঋণে নতুন নিয়ম, শেয়ারের সর্বোচ্চ পিই ৪০
- ২সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা
- ৩পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি
- ৪ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন চার মানবাধিকার সংস্থার মামলা
- ৫প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল
- ৬চট্টগ্রামে একাদশে শিক্ষার্থী ভর্তির পরও খালি থাকবে অর্ধেকের বেশি আসন
- ৭বিমানে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন জুলাই যোদ্ধারা : বিমানমন্ত্রী
- ৮বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশী যুবককের মরদেহ হস্তান্তর
- ৯কলম্বিয়ায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীর শোক
- ১০গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার





পাঠকের মতামত