
বিশ্বকাপের টিকিট পেতে বাছাইয়ের শেষ ম্যাচে ড্র করলেই হতো রাশিয়ার, জয়ের বিকল্প ছিল না ক্রোয়েশিয়ার সামনে। এমন সমীকরণের ম্যাচে পরাজয় এড়ানোর পথেই ছিল রাশিয়া। কিন্তু নিজেদের ভুলেই হারতে হয়েছে ম্যাচ, শেষ হয়ে গেছে সরাসরি বিশ্বকাপ টিকিট পাওয়ার আশা।
ক্রোয়েশিয়ার মাঠে খেলতে গিয়ে ৮০ মিনিট পর্যন্ত গোলশূন্য ড্র-ই ধরে রেখেছিল রাশিয়া। কিন্তু ৮১ মিনিটের মাথায় আত্মঘাতী গোল করে বসে ২০১৮ সালের বিশ্বকাপের আয়োজকরা। তাতেই কপাল খুলে যায় সেই বিশ্বকাপের রানার্সআপদের। রাশিয়াকে পেছনে ফেলে বিশ্বকাপের টিকিট পেয়ে গেছে ক্রোয়েশিয়া।
ড্র পেলেই কাজ হয়ে যাবে, তাই পুরো ম্যাচে তেমন একটা আক্রমণের দিকে ঝুঁকেনি রাশিয়া। সারা ম্যাচে একটি শটও তারা লক্ষ্য বরাবর নিতে পারেনি। গোলের জন্য মোটে শটই করেছে দুইটি। অন্যদিকে ১৯ শটের মধ্যে পাঁচটি লক্ষ্য বরাবর রেখেও ক্রোয়াটরা নিজেরা কোনো গোল আদায় করতে পারেনি।
ম্যাচের ৮১ মিনিটের মাথায় গিয়ে ভুলটি করে বসেন ফাইদর কুদ্রিয়াশভ। বাম পাশ থেকে ক্রস দিয়েছিলেন ক্রোয়েশিয়ার এক খেলোয়াড়। সেটি ক্লিয়ার করতে গিয়ে উল্টো নিজেদের জালেই পাঠিয়ে দেন কুদ্রিয়াশভ। উপহার পাওয়া এই গোলেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে গেছে ক্রোয়েশিয়ার।
বিশ্বকাপ বাছাইপর্বের এইচ গ্রুপের দশ ম্যাচ শেষে ক্রোয়েশিয়ার সংগ্রহ ২৩ পয়েন্ট। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রাশিয়া। এই গ্রুপ থেকে সরাসরি বিশ্বকাপ টিকিট পেলো ক্রোয়েশিয়া। এখন প্লে-অফ খেলে কাতারের টিকিট নিশ্চিত করতে হবে রাশিয়ার।
- ১১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা
- ২আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৩জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
- ৪আমরা মনে করি না এখনই আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক: ডা. শফিকুর রহমান
- ৫বাংলাদেশে এই প্রথম কাঁঠাল থেকে বিস্কুট তৈরি
- ৬প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে সৌদি, তুরস্ক ও পাকিস্তান
- ৭মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৮দেশের সীমানা ছাড়িয়ে বিদেশে চট্টগ্রামের কাঞ্চন পেয়ারা
- ৯রৌমারীতে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- ১০শ্রীপুরে কৃষকের বাড়ীতে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট
- ১জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ২বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ৩এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি
- ৪রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৫জুলাই আন্দোলনে হামলা ছিল আওয়ামী লীগের পরিকল্পিত সাংগঠনিক সিদ্ধান্ত
- ৬শাহ্জালাল ইসলামী ব্যাংক ও পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে চুক্তি
- ৭মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি ড. মুহম্মদ জাফর ইকবাল
- ৮তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ৯এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ১০বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে চকরিয়ায় মা সমাবেশ অনুষ্ঠিত





পাঠকের মতামত