
মালদ্বীপকে হারিয়ে চার জাতি টুর্নামেন্টের ফাইনালে যাওয়ার পথ অনেকটাই সুগম হয়ে গেছে বাংলাদেশের। মঙ্গলবার আয়োজক শ্রীলঙ্কার সঙ্গে ড্র বা জিতলেই ফাইনাল নিশ্চিত। এতে শিরোপা জেতার হাতছানি থাকছে বাংলাদেশের সামনে।
দেশের ১৭ কোটি মানুষের জন্য শ্রীলঙ্কা থেকে ট্রফি ঘরে নিয়ে আসতে চান জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।
শ্রীলঙ্কা ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এমন আশ্বাস দেন তিনি।
জামাল বলেন, ‘আমরা বিদেশি দল হিসেবে এখানে এসেছি। এখান থেকে শিরোপা নিয়ে ঘরে ফিরতে চাই। দেশের ১৭ কোটি মানুষ আছে যারা আমাদের কাছে আশা করছে। এটা আমাদের জন্য মোটিভেশন। শুধু ট্রফি নয়, যারা আমাদের নিয়ে ভাবছে তাদের জন্য ভালো কিছু করাই সবার লক্ষ্য।’
চার জাতি টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচটা আগামীকাল মঙ্গলবার লঙ্কানদের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এ ম্যাচে জয় ছাড়া অন্য কোনো ভাবনা নেই জামালের।
জাতীয় দলের অধিনায়কের কথায়, ‘আমরা জিততে চাই। জানি শ্রীলঙ্কা অ্যাটাকিং ফুটবল খেলবে। ওইখানে একটা সুযোগ আছে। আমরা সে সুযোগটা কাজে লাগাতে চাই।’
মালদ্বীপকে দেড় যুগ পর হারানোয় দলের আত্মবিশ্বাস বেড়ে গেছে। ট্রফি জয়ের ক্ষুধাও বেড়েছে মন্তব্য করে জামাল বলেন, ‘মালদ্বীপের জয়টা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। এই টুর্নামেন্টে আমরা যেন কিছু করতে পারি সেই ক্ষুধাটা বাড়িয়ে দিয়েছে।’
সেশেলসের সঙ্গে ড্রয়ের পর দলের মনোবল ভেঙে পড়ে যা মালদ্বীপকে হারিয়ে চাঙা হয়েছে বলে জানান জামাল।
অধিনায়ক যোগ করেন, ‘সেদিন আমরা জিতেছি, সবাই খুশি ছিল। সেশেলস ম্যাচের পরে মন খারাপ ছিল। শেষ মিনিটে গোল হজম করেছি। মালদ্বীপ ম্যাচের পর দলের মানসিকতা একদম বদলে গেছে। আমরা শতভাগ দিতে মাঠে নামব।’
- ১চাঁদপুরে ১৫০ ঘন্টা বিদ্যুৎবিহীন অর্ধশতাধিক পরিবার
- ২সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার
- ৩চাঁদপুরে নারীর পেট থেকে ৪ কেজি ৮ শ গ্রামের টিউমার অপসারণ
- ৪ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক
- ৫জামায়াত-এনসিপির মব রাজনীতিই আ’লীগের ফেরার পথ তৈরি করছে
- ৬কুষ্টিয়ায় গাঁজাসহ দুইজন আটক
- ৭বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ৮সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৯ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে
- ১০গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ১চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ২নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ
- ৩চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ৪মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৫আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৬সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৭ভরিতে ৩২৬৬ টাকা কমলো সোনার দাম
- ৮১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা
- ৯গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ১০লিথি গ্রুপের শ্রমিকদের আইনানুগ পাওনার দাবিতে গাজীপুরে অবস্থান কর্মসূচি





পাঠকের মতামত