প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২১ ৯:১৬ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণিত বিভাগের অধ্যাপক ড. মো. সরোয়ার আলম দক্ষিণ কোরিয়ার মেকানিক্যাল সোসাইটি কর্তৃক প্রকাশিত “জার্নাল অব মেকানিক্যাল সাইন্স এন্ড টেকনোলজি” এর ২০২০ সালের সেকেন্ড বেষ্ট এওয়ার্ড অর্জন করেন।
মঙ্গলবার (১৬ নভেম্বর) মেকানিক্যাল সোসাইটি কর্তৃক অধ্যাপক ড. মো. সরোয়ার আলমকে একটি ইমেইলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
এ উপলক্ষে তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এর সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শরিফুল আলম, সহকারী অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর গৌতম কুমার সাহা সহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সেকেন্ড বেস্ট পেপার এওয়ার্ড অর্জন সম্পর্কে অনুভূতি প্রকাশ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. সরোয়ার আলম বলেন, এওয়ার্ড অর্জনের সংবাদটি পেয়ে আমি সত্যিই আনন্দিত। মানসম্মত গবেষণার ক্ষেত্রে এটি  একটি আন্তর্জাতিক স্বীকৃতি যেটি গবেষকদের জন্য  অনুপ্রেরণামূলক। স্প্রিন্জার নেচার কর্তৃক প্রকাশিত এ জার্নালটি ইম্প্যাক্ট ফ্যাক্টর যুক্ত। গবেষণাকর্মটি পরিবেশ ও শিল্প উন্নয়নের ক্ষেত্রে অবদান রাখবে।
জানা যায়, জার্নাল অব মেকানিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি (JMST) হলো কোরিয়ান সোসাইটি অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স (KSME) এর একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। এর লক্ষ্য হলো মূল কাজের প্রকাশনা এবং প্রসারের জন্য একটি আন্তর্জাতিক ফোরাম প্রদান করা যা যান্ত্রিক প্রকৌশলের মূল এবং সংশ্লিষ্ট শাখাগুলিকে বোঝার ক্ষেত্রে অবদান রাখে। এটি যান্ত্রিক প্রকৌশলের পুরো বর্ণালীকে কভার করে, যার মধ্যে রয়েছে গতিবিদ্যা, কম্পন এবং শব্দ প্রকৌশল, উপাদান এবং প্রযুক্তি, তরল প্রকৌশল, সলিড মেকানিক্স এবং ডিজাইন, মাইক্রো/ন্যানো ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তি, উৎপাদন প্রকৌশল, রোবোটিক্স এবং কন্ট্রোল, থার্মাল অ্যান্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিং এবং বায়ো ইঞ্জিনিয়ারিং।
শেয়ার

পাঠকের মতামত

ইবিতে ‘চব্বিশের জুলাই: জন আকাঙ্খা ও বাস্তবতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জুলাই গণঅভ্যুত্থানের জন-আকাঙ্ক্ষা, অর্জন ও পরবর্তী বাস্তবতা নিয়ে ‘চব্বিশের জুলাই: জন-আকাঙ্ক্ষা ও ...

জুলাই গণঅভ্যুত্থান দিবসকে ঘিরে যবিপ্রবিতে যত আয়োজন

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উদযাপনের লক্ষ্যে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ ...

প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদানের নতুন তারিখ ১ অক্টোবর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের তারিখ নিয়ে নতুন সিদ্ধান্ত ...

নতুন প্রজন্মকে কুরআনের আদর্শে গড়তে আল ওয়াহদা ফাউন্ডেশনের ব্যতিক্রমী আয়োজন

নতুন প্রজন্মকে পবিত্র আল-কুরআনের আদর্শে গড়ে তুলতে এবং তরুণদের মাঝে শুদ্ধ তিলাওয়াতের চর্চা উৎসাহিত করতে ...

বিশ্ববিদ্যালয়কে দক্ষ মানবসম্পদ তৈরির কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে : ইউজিসি চেয়ারম্যান

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়কে শুধু সনদ প্রদানকারী ...

ইবিতে স্নাতক ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্নাতক ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদেরকে বরণ করে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (১ আগস্ট) ...