
কৃষিজাত পণ্যের বাণিজ্য সম্প্রসারণে কারিগরি সহযোগিতা দেওয়ার বিষয়ে ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচারের (ইউএসডিএ) অর্থায়নে বাস্তবায়নাধীন বাংলাদেশ ট্রেড ফ্যাসিলিটেশন (বিটিএফ) প্রকল্পের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই (এমওইউ) করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে এমওইউ সই হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ।
এসময় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) সেলের মহাপরিচালক মো. হাফিজুর রহমান এবং বিটিএফ প্রকল্পের প্রকল্প পরিচালক মাইকের জে পার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন।
প্রকল্পটি বাংলাদেশের বন্দরগুলোতে কৃষি বাণিজ্যের পদ্ধতিগত সীমাবদ্ধতা মোকাবিলা, রপ্তানি ও আমদানি প্রক্রিয়া সহজতর এবং স্বয়ংক্রিয় করা, সরকারি সংস্থার দক্ষতা বাড়ানো, পণ্যের গুণমান পরীক্ষাগার এবং পণ্য সংরক্ষণাগারের সক্ষমতা বাড়ানো। এছাড়া কৃষিপণ্য সংরক্ষণ অবকাঠামো খাতে বিশেষভাবে হিমাগার উন্নয়নে সরকারি-বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করে কৃষিপণ্যের আঞ্চলিক ও আন্তর্জাতিক বাণিজ্য বিস্তৃতিকরণে সহায়তা করবে। প্রকল্পের মেয়াদ অক্টোবর ২০২০ থেকে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে প্রায় ২৭ দশমিক ৪০ মিলিয়ন মার্কিন ডলার।
কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণে বিদ্যমান বাধা দূরীকরণে সরকারি সংস্থা ও বেসরকারি খাতকে সহযোগিতা দেওয়ার উদ্দেশ্যে বাংলাদেশ সরকারের অনুরোধে সাড়া দেওয়ায় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়ে বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ বলেন, এ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশকে আন্তর্জাতিক বাণিজ্যের পরিচালনাগত বাধা অতিক্রমের ক্ষেত্রে সমন্বিত কারিগরি সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতির ভূয়সী প্রশংসা করেন।
তিনি আশা করেন, বাণিজ্য নিয়ন্ত্রক সংস্থাগুলোর আইনি কাঠামোর সংস্কার, পণ্য পরীক্ষাগারগুলোর ভৌত কাঠামোর উন্নয়ন, সেবা স্বয়ংক্রিয়করণ ও মান উন্নয়ন, বাণিজ্য তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা ও স্বচ্ছতা বৃদ্ধিকরণ এবং পচনশীল খাদ্য ও কৃষিপণ্যের ব্যবস্থাপনার ক্ষেত্রে সহযোগিতা দেশে সুবিধাজনক বাণিজ্য পরিবেশ তৈরি করবে। তিনি সংশ্লিষ্ট সহযোগী সংস্থাগুলোর মাধ্যমে প্রকল্পের কার্যক্রম সুসমন্বিত ও কার্যকরভাবে বাস্তবায়নের ওপর জোর দেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের স্কট ব্রান্ডন, বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিটিএফ প্রকল্পের বিভিন্ন পর্যায়ের ব্যবস্থাপক ও কারিগরি বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
- ১শিশুর পড়াশোনা-স্বাস্থ্যের খোঁজ রাখতে চালু হচ্ছে ‘প্যারেন্ট সার্কেল’
- ২একাদশে ভর্তির আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর, ১২ নভেম্বর ক্লাস শুরুর চিন্তা
- ৩সব সূচকই উর্ধ্বমুখী, দিন দিন জনপ্রিয় হচ্ছে এজেন্ট ব্যাংকিং
- ৪নির্ধারিত সময়ে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের কাজ শেষ করার নির্দেশ
- ৫আমদানি বাণিজ্য সহজ করতে এক ছাতার নিচে সব বিধিমালা
- ৬কুড়িগ্রাম সদর হাসপাতালে এন্ডোস্কপি সেবা চালু
- ৭দেশকে সম্পদশালী করাই প্রধানমন্ত্রীর আসল ইচ্ছা: পরিবেশমন্ত্রী
- ৮বিদেশি ব্যাংকের কাস্টডিয়ান কার্যক্রমে জটিলতা দূর করল বিএসইসি
- ৯চাঁদ দেখা যায়নি, ঈদে মিলাদুন্নবী ২৬ আগস্ট
- ১০রামপালের বিদ্যুৎকেন্দ্র নিয়ে মহাবিপাকে সরকার
- ১ডিএসইর এজিএম নাসির উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, থানায় জিডি
- ২শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত
- ৩যবিপ্রবি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে রেল কর্তৃপক্ষকে প্রশাসনের চিঠি
- ৪‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ প্রচারণা অসত্য ও কল্পনাপ্রসূত : পুলিশ
- ৫রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলকে বিএনপির প্রার্থী ঘোষণা
- ৬অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ২
- ৭৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে
- ৮কুয়েট অধ্যাপকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- ৯রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে নির্বাচিত করতে চায় বিএনপি: চিফ হুইপ
- ১০মৌলভীবাজারে বিসিক শিল্পনগরী’র দুই প্রতিষ্ঠানকে সোয়া ২ লাখ অর্থদণ্ড





পাঠকের মতামত