
বেক্সিমকো হেলথ ও জাপানের কে২ লজিস্টিকের মধ্যে উৎপাদন ও গুণগত মান নিয়ন্ত্রণ সম্পর্কিত পরামর্শবিষয়ক চুক্তি সই হয়েছে। বুধবার (২৪ নভেম্বর) সাভারের কবিরপুরে অবস্থিত বেক্সিমকো পিপিই পার্কে আয়োজিত অনুষ্ঠানে এ চুক্তি সই হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাউকি ইতো। অনুষ্ঠানটি পরিচালনা করেন বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান এ এস এফ রহমান, বেক্সিমকো গ্রুপ ডিরেক্টর ও সিইও সৈয়দ নাভেদ হোসেন এবং বেক্সিমকো পিপিই লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর ডা. মহিদুস সামাদ খান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইটোচু ঢাকা অফিসের জিএম ও জাপানিজ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট তেতসুরো কানো, মারুবেনি ঢাকা অফিসের জিএম ও জাপানিজ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিশনের প্রেসিডেন্ট হিকারু কায়াই, জাইকা বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ ইউহো হায়াকায়া, জেট্রো ঢাকা অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ ইউজো আন্ডো, কে২ লজিস্টিক বাংলাদেশ লিমিটেডের উপদেষ্টা ডা. মোয়াজ্জেম হুসাইন, কে২ জাপানের এক্সিকিউটিভ ডিরেক্টর ইউমা মিতানি ও কে২ লজিস্টিকের সিওও ইয়োশিহিদে ইউদো।
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা ও জাতীয় সংসদের সদস্য সালমান এফ রহমান অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।
বেক্সিমকো পিপিই পার্কে চুক্তি সই করা অনুষ্ঠান শেষে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শনে যান জাপানি রাষ্ট্রদূত। বেক্সিমকোর স্বয়ংসম্পূর্ণ আধুনিক ভার্টিক্যাল টেক্সটাইল, গার্মেন্টস ও টেকসই ওয়াসিং প্ল্যান্ট দেখে তিনি প্রশংসা করেন।
এছাড়াও তিনি বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে জাইকার অর্থায়নে জাপান থেকে আনা অত্যাধুনিক সুদাকোমা লুমস, সাইজিং মেশিন ও র্যাপিং মেশিন উদ্বোধন করেন।
- ১শিশুর পড়াশোনা-স্বাস্থ্যের খোঁজ রাখতে চালু হচ্ছে ‘প্যারেন্ট সার্কেল’
- ২একাদশে ভর্তির আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর, ১২ নভেম্বর ক্লাস শুরুর চিন্তা
- ৩সব সূচকই উর্ধ্বমুখী, দিন দিন জনপ্রিয় হচ্ছে এজেন্ট ব্যাংকিং
- ৪নির্ধারিত সময়ে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের কাজ শেষ করার নির্দেশ
- ৫আমদানি বাণিজ্য সহজ করতে এক ছাতার নিচে সব বিধিমালা
- ৬কুড়িগ্রাম সদর হাসপাতালে এন্ডোস্কপি সেবা চালু
- ৭দেশকে সম্পদশালী করাই প্রধানমন্ত্রীর আসল ইচ্ছা: পরিবেশমন্ত্রী
- ৮বিদেশি ব্যাংকের কাস্টডিয়ান কার্যক্রমে জটিলতা দূর করল বিএসইসি
- ৯চাঁদ দেখা যায়নি, ঈদে মিলাদুন্নবী ২৬ আগস্ট
- ১০রামপালের বিদ্যুৎকেন্দ্র নিয়ে মহাবিপাকে সরকার
- ১ডিএসইর এজিএম নাসির উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, থানায় জিডি
- ২শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত
- ৩যবিপ্রবি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে রেল কর্তৃপক্ষকে প্রশাসনের চিঠি
- ৪‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ প্রচারণা অসত্য ও কল্পনাপ্রসূত : পুলিশ
- ৫রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলকে বিএনপির প্রার্থী ঘোষণা
- ৬অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ২
- ৭৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে
- ৮রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে নির্বাচিত করতে চায় বিএনপি: চিফ হুইপ
- ৯কুয়েট অধ্যাপকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- ১০রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা





পাঠকের মতামত