
বাংলাদেশের প্রযুক্তিগত এবং কনজিউমার ইলেক্ট্রনিক্স মার্কেটিং এবং পরিষেবাগুলিকে আপগ্রেড করার জন্য জাপানের বৃহত্তর প্রযুক্তি কোম্পানি সনি এবং বাংলাদেশের আইসিটি মার্কেট লিডার স্মার্ট টেকনোলোজি (বিডি) লিমিটেডের যৌথ ব্যবসায়ীক পার্টনারশীপ একটি সঠিক এবং যুগপোযোগী সিদ্ধান্ত। আমি বিশ্বাস করি, জাপানি উদ্যোক্তারা এদেশে আসছে স্মার্ট টেকনোলোজি ( বিডি ) লিমিটেডের সেবার উপর বিশ্বাস করে, আস্থা রাখে এবং বিপণন ও প্রতিশ্রুতিতে নির্ভর করে বলে মন্তব্য করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ।
শুক্রবার (২৬ নভেম্বর) প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল এ সনি কর্পোরেশন কর্তৃক স্মার্ট টেকনোলোজি (বিডি) লিঃ কে ‘বাংলাদেশে সনি’র অফিসিয়াল ডিস্টিবিউটর ” হিসেবে ঘোষনায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, স্মার্ট টেকনোলোজি (বিডি) লিমিটেড আরও এগিয়ে যাবে। সনি কর্পোরেশন , স্মার্ট টেকনোলোজি (বিডি) লিমিটেডকে আরও গতিশীল করবে। দেশে সনির ম্যানুফেক্চারিং প্লান্ট স্থাপন করে দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে। সারা বিশ্বে আমাদের গর্বের দেশ হবে বাংলাদেশ।
অনুষ্ঠানের বিশেষ অথিতির বক্তব্যে টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশের একটি নেতৃস্থানীয় প্রতিষ্ঠান। স্মার্ট টেকনোলোজি ( বিডি ) লিঃ – এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমি সনি কর্পোরেশন এবং স্মার্ট টেকনোলোজি ( বিডি ) লিমিটেডের এই উদ্যোগকে আন্তরিক অভিনন্দন জানাই ।
এছাড়াও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো : শহীদ উল্লাহ খন্দকার বলেন, সনি যেমন বিশ্বব্যাপী একটি বহুল পরিচিত নাম, তেমনি স্মার্ট টেকনোলোজি ( বিডি ) লি বাংলাদেশে বিশ্বের সেরা সকল কম্পিউটার সামগ্রীর ব্র্যান্ড এর বিক্রয় ও সেরা মানের সেবা দিয়ে মানুষের মন জয় করে দেশের শীর্ষস্থানীয় বিক্রয় ও সেবা প্রতিষ্ঠান হিসেবে সবার মনের গভীরে স্থান করে নিয়েছে । আমি নিজেও স্মার্ট টেকনোলোজি ( বিডি ) লিঃ এর একজন লাইফ টাইম কাস্টমার । বর্তমানে অনেক ক্রেতারা নকল এবং নিম্ন মানের সনি পণ্য কিনে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন । সরকারের পক্ষ থেকে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি নকল সনি এবং অবৈধ সকল সনি সাইনবোর্ড অপসারণ ও প্রচারণা বন্ধের জন্য । এখন থেকে জেনুইন সনি টেলিভিশন আমাদের দেশের গর্ব স্মার্ট টেকনোলোজি ( বিডি ) লিঃ এর মাধ্যমে সবার ঘরে ঘরে পৌঁছে যাবে বলে আমার বিশ্বাস ।
সনি’র এশিয়ার প্রেসিডেন্ট আতসুশি এন্দো বলেন, সমস্ত স্বনামধন্য গ্লোবাল ব্র্যান্ডের জন্য বাংলাদেশের আইসিটি সেক্টরে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য স্মার্ট টেকনোলজি ( বিডি ) লিঃ। বাংলাদেশে সনি’র কনজিউমার ইলেক্ট্রনিক্সেরও নেতৃত্ব দেবে । আমি বিশ্বাস করি স্মার্ট টেকনোলোজি ( বিডি ) লিঃ এর মাধ্যমে সনি বাংলাদেশের শিল্প উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আমাদের সহযোগিতার দ্বার তাদের জন্য সর্বদা উন্মুক্ত থাকবে ।
অনুষ্ঠানের আরও বক্তব্য রাখেন , বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি , মোহাম্মদ শহীদ-উল মনির, স্মার্ট টেকনোলজিস ( বিডি ) লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম । বাণিজ্যমন্ত্রী
- ১শিশুর পড়াশোনা-স্বাস্থ্যের খোঁজ রাখতে চালু হচ্ছে ‘প্যারেন্ট সার্কেল’
- ২একাদশে ভর্তির আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর, ১২ নভেম্বর ক্লাস শুরুর চিন্তা
- ৩সব সূচকই উর্ধ্বমুখী, দিন দিন জনপ্রিয় হচ্ছে এজেন্ট ব্যাংকিং
- ৪নির্ধারিত সময়ে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের কাজ শেষ করার নির্দেশ
- ৫আমদানি বাণিজ্য সহজ করতে এক ছাতার নিচে সব বিধিমালা
- ৬কুড়িগ্রাম সদর হাসপাতালে এন্ডোস্কপি সেবা চালু
- ৭দেশকে সম্পদশালী করাই প্রধানমন্ত্রীর আসল ইচ্ছা: পরিবেশমন্ত্রী
- ৮বিদেশি ব্যাংকের কাস্টডিয়ান কার্যক্রমে জটিলতা দূর করল বিএসইসি
- ৯চাঁদ দেখা যায়নি, ঈদে মিলাদুন্নবী ২৬ আগস্ট
- ১০রামপালের বিদ্যুৎকেন্দ্র নিয়ে মহাবিপাকে সরকার
- ১ডিএসইর এজিএম নাসির উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, থানায় জিডি
- ২শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত
- ৩যবিপ্রবি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে রেল কর্তৃপক্ষকে প্রশাসনের চিঠি
- ৪‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ প্রচারণা অসত্য ও কল্পনাপ্রসূত : পুলিশ
- ৫রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলকে বিএনপির প্রার্থী ঘোষণা
- ৬অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ২
- ৭৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে
- ৮রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে নির্বাচিত করতে চায় বিএনপি: চিফ হুইপ
- ৯রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা
- ১০কুয়েট অধ্যাপকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন





পাঠকের মতামত