
তিন বছর পর ঘরোয়া ফুটবলের কোনো ট্রফি পেল দেশের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেড। অন্য কয়েক দিনের চেয়ে গতকালের রাতটি আবাহনী ক্লাবের জন্য ছিল ভিন্ন। খেলোয়াড়রা সবাই ছিলেন আনন্দিত। সেই আনন্দে আরো বাড়তি মাত্রা যোগ করেছে ক্লাবের বোনাস ঘোষণা।
আবাহনী ক্লাবের ফুটবল দলের ম্যানেজার সত্যজিত দাশ রুপু বলেন, ‘ক্লাব থেকে স্বাধীনতা কাপ ট্রফি জয়ের জন্য ২৫ লাখ টাকা বোনাস ঘোষণা করা হয়েছে। এই অর্থ দলের সবার মধ্যে বণ্টন করা হবে।’
ক’দিন পরেই ফেডারেশন কাপ এরপর প্রিমিয়ার লিগ। এই দুই আসরেও শিরোপায় চোখ আবাহনীর, ‘আমাদের ফুটবলারদের শিরোপা জয়ের সামর্থ্য রাখে। এই মৌসুমের বাকি প্রতিযোগিতাগুলোতেও চ্যাম্পিয়ন হতে চাই। সামনে আরো সাফল্য পেলে ফুটবলার ও কোচিং স্টাফকে ক্লাব আরও বেশি সম্মানী দেবে।’
ঘরোয়া ফুটবলে এক সময় শিরোপার প্রতিদ্বন্দ্বীতা হতো আবাহনী ও মোহামেডানের মধ্যে। মোহামেডান ফুটবলে শিরোপা দৌড়ে নেই এক দশকের বেশি সময়। মাঝে আবাহনীর প্রতিদ্বন্দ্বী ছিল শেখ রাসেল, শেখ জামাল। ২০১৮ সালে বসুন্ধরা কিংস ঘরোয়া ফুটবলে শীর্ষ পর্যায়ে আবির্ভাবের পর আবাহনীর প্রতিদ্বন্দ্বী এখন কিংস। গত তিন বছরে আবাহনী ফেডারেশন কাপ ছাড়া আর কিছু জিততে পারেনি। স্বাধীনতা কাপ জেতে কিংসকে হুশিয়ারী জানাল। আবাহনী স্বাধীনতা কাপ ট্রফি পেল ৩১ বছর পর।
- ১বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, আইসিইউতে হাইকমিশনার
- ২রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৩বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ৪২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন
- ৫ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৬এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ৭আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
- ৮তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ৯সাংবাদিক জোবাইয়েরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
- ১০জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ১দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ২কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৫প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৬আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৭অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৮চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ৯কর্ণফুলী ইন্স্যুরেন্সের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ১০সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে





পাঠকের মতামত