
মহান বিজয় দিবস’২১ যথাযথ মর্যাদায় উদযাপন করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। মহান বিজয় দিবস উদযাপনে শিল্প মন্ত্রণালয় কর্তৃক গৃহীত কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে মহান বিজয় দিবস উদযাপনের ব্যাপক কর্সমূচি হাতে নিয়েছিল বিসিক কর্তৃপক্ষ।
কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার বিকালে রাজধানীর তেজগাঁওস্থ বিসিক ভবনের সম্মেলন কক্ষে এক বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় আলোচনা সভায় পরিচালক (অর্থ) স্বপন কুমার ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক চেয়ারম্যান মুহঃ মাহবুবর রহমান।
দোয়া মাহফিলে ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের নির্মম বুলেটে শাহাদতবরণকারী সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শাহাদতবরণকারী সদস্যেদের রুহের মাফফেরাত কামনা করা হয়। এছাড়াও জাতীয় চার নেতা ও ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শাহাদতবরণকারী বীর মুক্তিযোদ্ধা ও বাংলার স্বাধিকার আন্দোলনে শাহাদতবরণকারী সকল শহীদের রুহের মাফফিরাত কামনা করে দোয়া করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিসিক সিপিএফ শাখার উপ-নিয়ন্ত্রক তারানা জাহান তানিয়া ও বিসিক নকশা কেন্দ্রের মাস্টারক্রাফটম্যান শেখ আলী আশরাফ ফারুক। দোয়া মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিসিক মসজিদের পেশ ইমাম আলহাজ্ব হাফেজ মাওনালা মোঃ লোকমান হোসেন। বিসিক পরিচালক (শিল্প উন্নয়ন ও সম্প্রসারণ) মোহাম্মদ জাকির হোসেন, পরিচালক (পরিকল্পনা ও গবেষণা) নেপাল চন্দ্র কর্মকার, বিসিক সচিব মোঃ মফিদুল ইসলাম, বিসিক প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ ও বিসিক কর্মকর্তা সমিতির আহ্বায়ক প্রকৌশলী মোঃ শফিকুল আলম, মহাব্যবস্থাপক (বিপণন) অখিল রঞ্জন তরফদার, সম্প্রসারণ বিভাগের উপ-মহাব্যবস্থাপক সরোয়ার হোসেন, উপ-মহাব্যবস্থাপক (শিল্পনগরী ও সমন্বয় শাখা) প্রকৌশলী নাসরিন রহিম, বিসিক শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি নজির আহমেদ ভূইয়া, সাধারণ সম্পাদক (দায়িত্বপ্রাপ্ত) মোঃ জসিম উদ্দিন আলোচনায় অংশ নেন। এছাড়াও উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিসিক পরিচালনা পর্ষদের সদস্যগণ, ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ সকল স্তরের কর্মচারীগণ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।
- ১শিশুর পড়াশোনা-স্বাস্থ্যের খোঁজ রাখতে চালু হচ্ছে ‘প্যারেন্ট সার্কেল’
- ২একাদশে ভর্তির আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর, ১২ নভেম্বর ক্লাস শুরুর চিন্তা
- ৩সব সূচকই উর্ধ্বমুখী, দিন দিন জনপ্রিয় হচ্ছে এজেন্ট ব্যাংকিং
- ৪নির্ধারিত সময়ে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের কাজ শেষ করার নির্দেশ
- ৫আমদানি বাণিজ্য সহজ করতে এক ছাতার নিচে সব বিধিমালা
- ৬কুড়িগ্রাম সদর হাসপাতালে এন্ডোস্কপি সেবা চালু
- ৭দেশকে সম্পদশালী করাই প্রধানমন্ত্রীর আসল ইচ্ছা: পরিবেশমন্ত্রী
- ৮বিদেশি ব্যাংকের কাস্টডিয়ান কার্যক্রমে জটিলতা দূর করল বিএসইসি
- ৯চাঁদ দেখা যায়নি, ঈদে মিলাদুন্নবী ২৬ আগস্ট
- ১০রামপালের বিদ্যুৎকেন্দ্র নিয়ে মহাবিপাকে সরকার
- ১ডিএসইর এজিএম নাসির উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, থানায় জিডি
- ২শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত
- ৩যবিপ্রবি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে রেল কর্তৃপক্ষকে প্রশাসনের চিঠি
- ৪‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ প্রচারণা অসত্য ও কল্পনাপ্রসূত : পুলিশ
- ৫রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলকে বিএনপির প্রার্থী ঘোষণা
- ৬অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ২
- ৭৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে
- ৮কুয়েট অধ্যাপকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- ৯রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে নির্বাচিত করতে চায় বিএনপি: চিফ হুইপ
- ১০রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা





পাঠকের মতামত