
ফ্ল্যাট কিনতে গিয়ে ক্রেতা যেন প্রতারিত না হয় সে বিষয়ে কাজ করতে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশকে (রিহ্যাব) আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) রিহ্যাব আবাসন মেলা-২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
টিপু মুনশি বলেন, নিজের একটি বাড়ি থাকবে এটি সবার স্বপ্ন। এই স্বপ্ন বাস্তবায়নে তারা জমি-জমা সব বিক্রি করে দিয়ে ডেভেলপার কোম্পানি থেকে ফ্ল্যাট কিনে। অনেক সময় এসব ফ্ল্যাট করে তারা প্রতারিত হচ্ছেন। নিঃস্ব হয়ে দীর্ঘশ্বাস ছাড়ছেন। এমনটা যেন না হয় সে বিষয়ে রিহ্যাবের দৃষ্টি দিতে হবে।
তিনি বলেন, বঙ্গবন্ধু জীবনের গুরুত্বপূর্ণ সময় যৌবনে জেল খেটেছেন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে। এই স্বপ্ন বাস্তবায়নে তিনি সব ধরনের ত্যাগ স্বীকার করেছেন। তবে পাকিস্তানের দালালরা তার এই দেশপ্রেমকে ভালো চোখে দেখেনি। তাকে সপরিবারে হত্যা করেছেন। বঙ্গবন্ধুকে হত্যার পর জয় বাংলা হয়ে গেলো জিন্দাবাদ।
টিপু মুনশি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে তার মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। তিনি প্রতিদিন ১৪-১৬ ঘণ্টা করে কাজ করছেন। দেশের মানুষের উন্নয়নে কাজ করছেন। আমাদের ওপর জুলুম করা পাকিস্তান আজকে সব সেক্টরে আমাদের চেয়ে পিছিয়ে রয়েছে। সবার জন্য সবাই মিলে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে সকলকে এগিয়ে আসতে হবে।
রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন, রাজউক চেয়ারম্যান এবিএম আমিন উল্লা নূরী, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, রিহ্যাবের সিনিয়র সহ-সভাপতি ইন্তেখাবুল হামিদ, প্রথম সহ-সভাপতি কামাল মাহমুদ, সহ-সভাপতি সোহেল রানাসহ রিহ্যাব নেতা, আমন্ত্রিত অতিথি ও আবাসন ব্যবসায়ীরা।
- ১নির্ধারিত সময়ে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের কাজ শেষ করার নির্দেশ
- ২আমদানি বাণিজ্য সহজ করতে এক ছাতার নিচে সব বিধিমালা
- ৩কুড়িগ্রাম সদর হাসপাতালে এন্ডোস্কপি সেবা চালু
- ৪দেশকে সম্পদশালী করাই প্রধানমন্ত্রীর আসল ইচ্ছা: পরিবেশমন্ত্রী
- ৫বিদেশি ব্যাংকের কাস্টডিয়ান কার্যক্রমে জটিলতা দূর করল বিএসইসি
- ৬চাঁদ দেখা যায়নি, ঈদে মিলাদুন্নবী ২৬ আগস্ট
- ৭রামপালের বিদ্যুৎকেন্দ্র নিয়ে মহাবিপাকে সরকার
- ৮ডেঙ্গুতে আরও ২ প্রাণহানি, হাসপাতালে ৬৯৩
- ৯বাগেরহাটে বিএনসিসির পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ
- ১০মগবাজারে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট
- ১ডিএসইর এজিএম নাসির উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, থানায় জিডি
- ২শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত
- ৩যবিপ্রবি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে রেল কর্তৃপক্ষকে প্রশাসনের চিঠি
- ৪রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলকে বিএনপির প্রার্থী ঘোষণা
- ৫‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ প্রচারণা অসত্য ও কল্পনাপ্রসূত : পুলিশ
- ৬কুয়েট অধ্যাপকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- ৭অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ২
- ৮৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে
- ৯মৌলভীবাজারে বিসিক শিল্পনগরী’র দুই প্রতিষ্ঠানকে সোয়া ২ লাখ অর্থদণ্ড
- ১০বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২ বিলিয়ন ডলার ছাড়াল





পাঠকের মতামত