প্রকাশিত: জানুয়ারী ২, ২০২২ ৩:৪৩ পিএম

অনলাইনভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং গ্রাহকদের মধ্যে লেনদেন আরও সহজ করতে প্রথম বারের মতো বিকাশ নিয়ে এলো ‘বিজনেস ড্যাশবোর্ড’ সেবা। এই বি-টু-বি (বিজনেস টু বিজনেস) সেবার কল্যাণে এখন উদ্যোক্তারা বিকাশ পেমেন্ট লিংক এর মাধ্যমে সহজেই পেমেন্ট গ্রহণ করতে পারবেন।

এছাড়া অ্যাকাউন্ট ব্যালেন্সসহ লেনদেনের সব বিবরণ দেখতে পারবেন তার বিজনেস ড্যাশবোর্ড থেকেই। ফলে অনলাইনভিত্তিক ব্যবসায়ীদের আর্থিক ব্যবস্থাপনায় আরও গতিশীলতা আসবে এবং ব্যবসা পরিচালনা হবে আরও দক্ষ ও সাশ্রয়ী।

ড্যাশবোর্ডের মাধ্যমে পেমেন্ট লিংক পেতে উদ্যোক্তাকে প্রথমেই মার্চেন্ট অ্যাকাউন্ট বা পারসোনাল রিটেইল অ্যাকাউন্ট এবং সক্রিয় ইমেইল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ বা নিবন্ধন করতে হবে business.bkash.com -এই ওয়েবসাইটে। নিবন্ধন সম্পন্ন হলে পাওয়া যাবে ‘পেমেন্ট লিংক’ যা ম্যাসেজিং প্ল্যাটফর্ম, এসএমএস বা ই-মেইলের মাধ্যমে শেয়ার করে নেওয়া যাবে পণ্যের পেমেন্ট।

এদিকে ড্যাশবোর্ড সেবা চালু উপলক্ষে মার্চেন্টরা পাচ্ছেন ১০০ টাকা বোনাস। বিকাশ বিজনেস ড্যাশবোর্ডে রেজিস্ট্রেশন করার পর পেমেন্ট লিংক দিয়ে প্রথম বার ন্যূনতম ১০০ টাকার পেমেন্ট সম্পন্ন হলেই মার্চেন্ট পাবেন এই বোনাস। এই অফারটি চলবে পরবর্তী ঘোষণা পর্যন্ত। বিজ্ঞপ্তি

শেয়ার

পাঠকের মতামত

বাংলা কিউআর পেমেন্ট উৎসাহিত করতে মার্চেন্টদের নিয়ে বিকাশের মতবিনিময়

বাংলাদেশ ব্যাংকের সর্বজনীন ‘বাংলা কিউআর’ পেমেন্ট উদ্যোগকে বেগবান করতে এবং ক্যাশলেস লেনদেনের ইকোসিস্টেম সুদৃঢ় করতে ...

পূবালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মনির উদ্দিন আহমেদের স্মরণে শোকসভা

পূবালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান (২০০১–২০০২) ও সাবেক পরিচালক (১৯৮৪–২০২৫) বিশিষ্ট শিক্ষানুরাগী ও ...

গ্রাহকসেবায় সেরা পারফরম্যান্সের জন্য সহকর্মীদের সম্মাননা দিলো ব্র্যাক ব্যাংক

২০২৬ সালের প্রথমার্ধের ‘কাস্টমার এক্সপেরিয়েন্স মিস্ট্রি সার্ভে’প্রোগ্রামের আওতায় ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সেরা ব্রাঞ্চ এবং কর্মীদের স্বীকৃতি ...

কিউআরের মাধ্যমে ব্যাংক স্টেটমেন্ট যাচাই সেবা চালু করলো এনআরবিসি ব্যাংক

গ্রাহকদের ব্যাংক স্টেটমেন্টের সত্যতা ও নির্ভুলতা তাৎক্ষণিকভাবে যাচাইয়ের সুবিধার্থে ‘কুইক রেসপন্স (কিউআর) স্টেটমেন্ট এনাবলমেন্ট’ সেবা ...

এস আলম ও সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা

বেনামি প্রতিষ্ঠানের নামে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম ও ...